সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ওমানে সড়ক দুর্ঘটনায় চার সহোদরের মৃত্যুতে জামায়াত আমিরের শোক
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ৭:২৫ পিএম  আপডেট: ১৪.০৫.২০২৬ ৭:৩১ পিএম  (ভিজিট : ৮৬)
X

ওমানে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নের চার সহোদর মারা যান।গত বুধবার (১৩ মে) রাতে ওমানের মুলাদ্দাহ এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার হয়। ওই চার সহোদর হলেন; রাসেদুল ইসলাম, শাহেদুল ইসলাম, সিরাজুল ইসলাম ও শহিদুল ইসলাম।
ওমানে আকস্মিক সড়ক দুর্ঘটনায় চার সহোদরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

আজ বৃহস্পতিবার (১৪ মে) এক বিবৃতিতে গভীর শোক জানানো হয়। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, যে পরিবারে কয়েকদিন পর বিয়ের আনন্দ আয়োজন হওয়ার কথা ছিল, সেই পরিবারে আজ শোকের মাতম ও অন্ধকার ছায়া নেমে এসেছে। প্রবাস জীবনের কঠোর সংগ্রাম শেষে পরিবারের মুখে হাসি ফোটাতে যারা নিরলস পরিশ্রম করছিলেন, তাদের এমন মর্মান্তিক মৃত্যু সত্যিই অত্যন্ত বেদনাদায়ক ও হৃদয়বিদারক। এই চার সহোদরের মৃত্যুর দুঃখজনক ঘটনা শুধু তাদের পরিবারকে নয়, সমগ্র দেশবাসীর হৃদয়কে ভারাক্রান্ত করেছে। এমন মৃত্যু মেনে নেওয়া খুবই কষ্টের। 

তিনি বলেন, জীবিকার তাগিদে বিদেশের মাটিতে অবস্থানরত আমাদের প্রবাসী ভাইয়েরা দেশের অর্থনীতি ও পরিবারের স্বপ্ন পূরণে অসামান্য অবদান রেখে চলেছেন। অথচ অনেক সময় তারা নানা প্রতিকূলতা ও ঝুঁকিপূর্ণ পরিস্থিতির মধ্য দিয়ে জীবনযাপন করতে বাধ্য হন। এ ধরনের মর্মান্তিক ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং নিহতদের লাশ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য আমি বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর আহ্বান জানাচ্ছি। 

শোকবার্তায় তিনি মরহুমদের রূহের মাগফিরাত কামনা করেন এবং জান্নাতুল ফেরদাউস নসিব করার জন্য মহান রবের দরবারে দোয়া করেন। একইসঙ্গে শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, আল্লাহ তাআলা যেন তাদের এই শোক সহ্য করার তাওফিক দান করেন।

 উল্লেখ্য,পরিবার সূত্রে জানা গেছে, চার ভাইদের মধ্যে দুজনের আগামীকাল শুক্রবার দেশে ফেরার কথা ছিল। তাই চার ভাই একটি গাড়ি নিয়ে একসঙ্গে কেনাকাটার উদ্দেশ্যে বের হন। এর মধ্যেই পথে গাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গাড়ির ভেতরে কোনো বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়েছিল, এতে তাদের মৃত্যু হয়েছে। রাতের দিকে তাদের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে পুরো রাঙ্গুনিয়াজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। তবে বিষয়টি খতিয়ে দেখছে ওমানের স্থানীয় পুলিশ।

ওই পরিবারের পাঁচ ভাইয়ের মধ্যে চার ভাই ওমান প্রবাসী ছিলেন। তাদের মধ্যে দুই ভাই অবিবাহিত ছিলেন এবং আগামী ১৫ তারিখ (শুক্রবার) তাদের দেশে ফেরার কথা ছিল। দেশে ফেরার উদ্দেশ্যে তারা কেনাকাটা করতে বের হয়েছিলেন। কেনাকাটা শেষে ফেরার পথে এই ঘটনা ঘটে।

লালানগর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৫ নম্বর ওয়ার্ডের সদস্য আমির হোসেন বলেন, একসঙ্গে চার ভাইয়ের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া বিরাজ করছে। লাশ দেশে আনার চেষ্টা চলছে।

আ. দৈ./কাশেম



Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝