রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
কমিশন গঠনের কথা ভাবছেন তথ্য উপদেষ্টা
প্রকাশ: রোববার, ১৮ আগস্ট, ২০২৪, ৫:০১ পিএম   (ভিজিট : ৩৫৯)
X

অন্তর্বর্তী সরকারের নতুন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেছেন,স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের কথা ভাবছেন । সাংবাদিকদের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে উদ্যোগ নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর আজ রোববার (১৮ আগস্ট) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে দপ্তর প্রধানের সঙ্গে বৈঠক করেন তথ্য উপদেষ্টা। সেখানে একপর্যায়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

তথ্য উপদেষ্টা বলেন, তারা স্বাধীন গণমাধ্যমের কথা ভেবেছেন। এটি প্রাথমিকভাবে ভেবেছেন। সাংবাদিক সমাজের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে উদ্যোগ নেবেন। 

নাহিদ ইসলাম বলেন, সেন্সর বোর্ড পুনর্গঠন করা হবে। সাইবার নিরাপত্তা আইন নিয়ে করা এক প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা বলেন, সাইবার নিরাপত্তা আইন পুনর্বিবেচনা করবেন।

সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার বিচারে গুরুত্বারোপ করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, দ্রুত সময়ের মধ্যে বিচার চান। আর কোনো প্রহসন, টালবাহানা দেখতে চান না। নিজের ছবি কম প্রচার করার জন্য গণমাধ্যমের প্রতি অনুরোধ করেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম।

আ. দৈনিক /কাশেম



Advertisement
Advertisement
Loading...
Loading...
বিজ্ঞান ও প্রযুক্তি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝