রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
আধুনিক আক্রমণ মোকাবিলায় চাপে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ৭:৫২ পিএম   (ভিজিট : ৫৪)
X

লেবানন থেকে আসা হিজবুল্লাহর উন্নত প্রযুক্তির ফাইবার-অপটিক ড্রোন মোকাবিলায় এখনো কার্যকর সমাধান খুঁজে পাচ্ছে না ইসরায়েলি সেনাবাহিনী। দেশটির গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

শনিবার সংবাদমাধ্যম কান এক প্রতিবেদনে জানিয়েছে, হিজবুল্লাহর ড্রোন হামলা ঠেকাতে ইসরায়েলি সেনাবাহিনী সম্প্রতি দক্ষিণ লেবাননে ‘স্মার্ট টার্গেটিং সিস্টেম’ মোতায়েন করেছে।

প্রতিবেদনে এক ইসরায়েলি সামরিক কর্মকর্তার বরাতে বলা হয়, রাতের অভিযানে চলমান লক্ষ্যবস্তুতে আরও নির্ভুলভাবে গুলি চালাতে সেনাদের মধ্যে শত শত ‘ড্যাগার’ নাইট-ভিশন স্কোপও বিতরণ করা হয়েছে।

ইসরায়েলি সম্প্রচারমাধ্যমটির দাবি, হিজবুল্লাহর ফাইবার-অপটিক ড্রোন বর্তমানে দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর জন্য অন্যতম বড় অপারেশনাল চ্যালেঞ্জ হয়ে উঠেছে। কারণ এসব ড্রোন শনাক্ত ও ভূপাতিত করা কঠিন।

প্রতিবেদন অনুযায়ী, দক্ষিণ লেবাননে ইসরায়েলি অভিযান ও অনুপ্রবেশের মধ্যেই হিজবুল্লাহর ড্রোনগুলো ইসরায়েলি সেনা ও সামরিক যান লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে। তবে এখনো এসব ড্রোন মোকাবিলায় নির্ভরযোগ্য কোনো সমাধান পায়নি ইসরায়েল।

আ.দৈ/আরএস




Advertisement
Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝