রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
পুলিশ পদকের প্রজ্ঞাপন জারি সংক্রান্ত নিয়ে হেডকোয়ার্টার্সের বক্তব্য
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: রোববার, ১০ মে, ২০২৬, ৭:৫৮ পিএম   (ভিজিট : ৩০)
X

সম্প্রতি পুলিশ পদকের প্রজ্ঞাপন জারি সংক্রান্ত বিষয়ে বাংলাদেশ পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তাকে উদ্ধৃত করে "রাষ্ট্রপতি বিদেশ যাওয়ায় পুলিশ পদকের জিও করা সম্ভব হয়নি" মর্মে কয়েকটি গণমাধ্যমে যে সংবাদ প্রকাশিত হয়েছে তা সঠিক নয়। 
বাংলাদেশ পুলিশের কোনো দায়িত্বশীল কর্মকর্তা এ ধরনের বক্তব্য প্রদান করেননি।

সংশ্লিষ্ট প্রতিবেদনে ওই পুলিশ কর্মকর্তাকে উদ্ধৃত করে প্রকাশিত বক্তব্য ভিত্তিহীন ও বিভ্রান্তিকর। প্রকৃতপক্ষে, পুলিশ পদকের প্রজ্ঞাপন জারি সংক্রান্ত বিষয়ে প্রয়োজনীয় প্রশাসনিক ও প্রক্রিয়াগত কার্যক্রম চলমান রয়েছে। এ সম্পর্কে আনুষ্ঠানিক সিদ্ধান্ত বা প্রজ্ঞাপন জারির পূর্বে কোন কর্মকর্তাকে উদ্ধৃত করে এ ধরনের অনুমাননির্ভর বক্তব্য প্রচার জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। এ বিষয়ে গণমাধ্যমকে যথাযথ তথ্য যাচাই করে সংবাদ প্রকাশের অনুরোধ জানানো হচ্ছে।

আ. দৈ./কাশেম/ ইমু


Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝