রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর শপথ নিবেন শনিবার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৮ মে, ২০২৬, ৬:২৪ পিএম   (ভিজিট : ৪০)
X

সব জল্পনার অবসান ঘটিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন শুভেন্দু অধিকারী।  আজ শুক্রবার (৮ মে) বিকেলে কলকাতার বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে বিজেপির বিধায়কদের সঙ্গে বৈঠক শেষে দলনেতা হিসেবে তার নাম ঘোষণা করেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।  আগামীকাল শনিবার (৯ মে) কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে পশ্চিমবঙ্গের নতুন সরকার শপথ নেবে।

টানটান উত্তেজনার মধ্যে শুক্রবার (৮ মে) দুপুরে বৈঠক করেন অমিত শাহ। সঙ্গে ছিলেন সহকারী পর্যবেক্ষক উড়িষ্যার মোহনচরর মাঝি। সব মিলিয়ে আটটি প্রস্তাব দেওয়া হয়েছিল, সব প্রস্তাবেই একটি নাম ছিল- শুভেন্দু অধিকারী।

দ্বিতীয় প্রস্তাবের জন্য পর্যাপ্ত সময় দিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কিন্তু দ্বিতীয় প্রস্তাবে অন্য কোনো নাম আসেনি। এরপরই বিজয়ী সব বিধায়কদের সামনে পশ্চিমবঙ্গের পরিষদীয় দলনেতা নাম ঘোষণা করা হয়।

অমিত শাহ বলেন, পরিষদীয় দলনেতা নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। কে দলনেতা হবেন, তা নিয়ে আটটি প্রস্তাব এসেছিল। সবকটিতেই একটি নাম ছিল। দ্বিতীয় নামের জন্য পর্যাপ্ত সময় দেওয়া হয়েছিল। কিন্তু দ্বিতীয় কোনো নাম আসেনি। তাই আজকে আমরা ঘোষণা করছি, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হবেন শুভেন্দু অধিকারী।

একাধিক নাম নিয়েও আলোচনা হলেও দৌড়ে এগিয়ে ছিলেন শুভেন্দু, তাকে নিয়ে কোনো দ্বিমত ছিল না। অনেকের মতে, পরপর দু’বার মমতা ব্যানার্জীকে হারিয়েছিলেন তিনি। দ্বিতীয়বার মমতার নিজ আসন গড় ভবানীপুরেই জয়লাভ করেন শুভেন্দু।

এদিকে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, কট্টর হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ (আর এস এস)ছারা বিজেপি হয় না। সেই আরএসএসের পছন্দ ছিলেন শুভেন্দু অধিকারী। আর তার নামেই সিলমোহর দিল বিজেপি।

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝