সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
যুবদলকর্মীকে ছাত্রলীগ বানিয়ে কারাগারে প্রেরন !
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ৬:১২ পিএম  আপডেট: ০৭.০৫.২০২৬ ৬:২৫ পিএম  (ভিজিট : ৬৫)
X

রাজধানীর উত্তরা পশ্চিম থানা যুবদলের কর্মী তানভীর রহমান নিরঝরকে আওয়ামী লীক কর্মী বানিয়ে কারাগারে পাঠানোয় খোদ জাতীয়তাবাদী দলের বিভিন্ন অংগ সংগঠনের নেতাকর্মীদের মাঝে সমালোচনা দেখা দিয়েছে। 

তানর্ভীরকে গ্রেপ্তার করে হয়রানী করার বিষয়টি দলের নীতি নির্ধারকদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগি তানভীর রহমান নিরঝর। বৃহস্পতিবার বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন (ক্র্যাব) মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান। এসময় তার আইনজীবী জামাল পারভেজ ও যুবদলকর্মী জাহিদুল ইসলাম উপস্থিত ছিলেন। 

লিখিত বক্তব্যে তিনি বলেন, গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি, চাঁদাবাজবিরোধী অভিযানের আড়ালে একটি কুচক্রী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে রাজনৈতিকভাবে হয়রানি, সামাজিকভাবে হেয়প্রতিপন্ন এবং দলের ভাবমূর্তি ক্ষুন্ন করার অপচেষ্টায় লিপ্ত হয়েছে। তার ছবি এডিট করে সোশ্যাল মিডিয়াতে ছাত্রলীগ কর্মী বানানোর জন্য প্রোপাগান্ডা ছড়াতে থাকে একদল দুষ্কৃতিকারী।

এ বিষয়ে গত ২৩ এপ্রিল উত্তরা পশ্চিম থানায় একটি জিডি করেন তিনি। কিন্তু গত ২ মে পুলিশ তাকে থানায় ডেকে নিয়ে ম্যাজিস্ট্রেটের মাধ্যমে তিনদিনের সাজা দেয়া হয়। তিনি বলেন, তার বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত ও ষড়যন্ত্রমূলক। কোনো ধরনের অপরাধ ছাড়াই তাকে সাজা প্রদান করা শুধু অন্যায় নয়, এটি রাজনৈতিক প্রতিহিংসা ও মানবাধিকার লঙ্ঘনের শামিল ও গর্হিত কাজ। 

তানভীর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ছাত্রনেতা হিসেবে, উত্তরা পশ্চিম থানার সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক এবং বর্তমানে উত্তরা পশ্চিম থানা যুবদলের একজন সক্রিয় কর্মী। দীর্ঘ ১৭ বছর ফ্যাসিস্ট হাসিনা সরকারের দমন-পীড়ন, হামলা-মামলা ও নির্যাতনের বিরুদ্ধে তিনি রাজপথে থেকে আন্দোলন-সংগ্রাম করেছেন। তিনি প্রশাসনের উচ্চপর্যায়, আইনশৃঙ্খলা বাহিনী এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এই ঘটনার নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচার দাবি করেছেন।

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝