রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
বিমান বাহিনীর এয়ার অফিসার্স সম্মেলন অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: বুধবার, ৬ মে, ২০২৬, ৬:৫৫ পিএম   (ভিজিট : ৩৯)
X

বাংলাদেশ বিমান বাহিনীর এয়ার অফিসার্স সম্মেলন ঢাকা সেনানিবাসস্থ বিমান বাহিনী সদর দপ্তর- এ আজ বুধবার (৬ মে) অনুষ্ঠিত হয়েছে। উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। 

তিনি সম্মেলনে উপস্থিত বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনামমূলক বক্তব্য প্রদান করেন। দেশের আকাশসীমা রক্ষার পাশাপাশি তিনি দেশমাতৃকার সেবায় বাংলাদেশ বিমান বাহিনীর অবদানের কথা উল্লেখ করেন। এ সময় প্রধান অতিথি আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা অর্জন করে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকার জন্য বিমান বাহিনীর সকল সদস্যবৃন্দের প্রতি আহবান জানান এবং বাহিনীর প্রত্যেক সদস্য আগামী দিনে দেশ সেবার অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে- এই মর্মে আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, বিমান সদরের প্রিন্সিপাল স্টাফ অফিসারবৃন্দ, সংশ্লিষ্ট এয়ার অফিসার ও বিমান সদরের পরিচালকবৃন্দ সরাসরি এবং ঢাকার বাইরে অবস্থিত বিমান বাহিনী ঘাঁটিসমূহের এয়ার অধিনায়করাসহ সংশ্লিষ্ট এয়ার অফিসারবৃন্দ ভিডিও টেলিকনফারেন্স এর মাধ্যমে উক্ত সম্মেলনে অংশগ্রহণ করেন।

আ. দৈ./কাশেম/ইমু


Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝