রাজধানীর রমনা থানায় সন্ত্রাসবিরোধী আইনের মামলা
তারিক সিদ্দিকীর গাড়িচালক-কেয়ারটেকার ফের ৩দিনের রিমান্ডে
নিজস্ব প্রতিবেদক :

ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক সিদ্দিকীর গাড়িচালক ও কেয়ারটেকারকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আবারও তিনদিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত।
আজ মঙ্গলবার (৫ মে) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ওই দুই আসামিকে হাজির করে সাতদিন করে রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক মো. আমজাদ হোসেন তালুকদার। পরে আবেদন শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনজরুল ইসলাম তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেন। গণমাধ্যমকে এই বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামসুদ্দোহা সুমন।
তিনি জানান, ওই দুই আসামি হলেন; তারিক সিদ্দিকীর গাড়িচালক মো. মহিদুল ইসলাম (৪২) ও কেয়ারটেকার মো. চান মিয়া (৪৬)। গত ১৯ এপ্রিল পুলিশ মহিদুলকে ঠাকুরগাঁও থেকে এবং চানকে রাজধানীর ভাষানটেক এলাকা থেকে গ্রেফতার করে।
তিন মামলায় হাইকোর্টে জামিন পেলেন সাবেক মন্ত্রী নূরুল ইসলাম সুজন ,তারিক সিদ্দিকীর গাড়িচালক-কেয়ারটেকার ৪ দিনের রিমান্ড শেষ হবার পর পুনরায় রিমান্ডের আবেদন জানানো হয়।
মামলার তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ১২ সেপ্টেম্বর নিষিদ্ধঘোষিত সংগঠনের নেতাকর্মীরা রাজধানীর রমনা থানা এলাকায় মিছিল করেন। এ ঘটনায় রমনা থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়। এতে অভিযোগ করা হয়, নিষিদ্ধঘোষিত সংগঠনের কার্যক্রমে আসামিদের সম্পৃক্ততা রয়েছে।
রিমান্ড আবেদনে পুলিশ উল্লেখ করে, দুজনকে জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এসব তথ্য যাচাই, পলাতক আসামিদের গ্রেফতার, অবৈধ অস্ত্র ও বিস্ফোরক জব্দ, অর্থের উৎস শনাক্ত এবং রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের রহস্য উদঘাটনের জন্য তাদের রিমান্ডে নেওয়া প্রয়োজন।
এর আগে, গত ১ মে দুজনকে আদালতে হাজির করে সাতদিন করে রিমান্ড আবেদন করা হলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজ তিথি প্রত্যেকের চারদিন রিমান্ড মঞ্জুর করেছিলেন।
আ. দৈ./কাশেম




















