
ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনায় বড় ধরনের অগ্রগতি দেখাচ্ছে কেন্দ্রের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। মোট ২৯৪টি আসনের মধ্যে ২৯৩টি আসনে চলছে গণনা।
প্রাথমিক ফলাফলে দেখা গেছে, বিজেপি বিপুল ব্যবধানে এগিয়ে রয়েছে এবং রাজ্যে সরকার গঠনের দিকেই এগোচ্ছে দলটি। অন্যদিকে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস অনেক আসনে পিছিয়ে রয়েছে।
এ পরিস্থিতির মধ্যেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, পশ্চিমবঙ্গে ‘পদ্মফুল ফুটেছে’। তিনি দাবি করেন, জনগণ পরিবর্তনের পক্ষে রায় দিয়েছে এবং বিজেপির সুশাসনের রাজনীতি জয়ী হয়েছে।
মোদি আরও বলেন, পশ্চিমবঙ্গের জনগণের এই রায় তারা শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করছেন এবং জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে কাজ করবে বিজেপি নেতৃত্বাধীন সরকার।
এবারের নির্বাচন দুই দফায় ২৩ ও ২৯ এপ্রিল অনুষ্ঠিত হয়। ভোট গণনার প্রাথমিক ধাপে বিজেপির অগ্রগতি স্পষ্ট হওয়ায় রাজ্যের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
ফলাফল সম্পূর্ণ প্রকাশের পরই পশ্চিমবঙ্গে ক্ষমতার চূড়ান্ত চিত্র স্পষ্ট হবে বলে ধারণা করা হচ্ছে।
আ.দৈ./ এম.এস




















