রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
তিন দিনের ঢাকা সফরে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডান লিঞ্চ
প্রকাশ: সোমবার, ৪ মে, ২০২৬, ৬:৪২ পিএম  আপডেট: ০৪.০৫.২০২৬ ৬:৪৭ পিএম  (ভিজিট : ৪৫)
X

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা আরও সম্প্রসারণের লক্ষ্যে ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডান লিঞ্চ। মঙ্গলবার (৫ মে) থেকে শুরু হওয়া তার তিন দিনের সফরে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দলও সঙ্গে থাকছে।


সফরটি চলবে ৫ থেকে ৭ মে পর্যন্ত। এ সময় তিনি সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন এবং দ্বিপক্ষীয় বাণিজ্য সম্পর্ক উন্নয়ন নিয়ে আলোচনা করবেন বলে জানা গেছে।


সংশ্লিষ্ট সূত্র জানায়, সফরের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হবে দুই দেশের মধ্যে বাণিজ্য চুক্তি বাস্তবায়নের অগ্রগতি। বাজারে প্রবেশ সহজ করা, বিনিয়োগ বাধা দূর করা এবং বাণিজ্য সম্প্রসারণের সুযোগ তৈরি করাই আলোচনার মূল কেন্দ্রবিন্দু হবে।


মার্কিন দূতাবাসের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র এই অংশীদারিত্বকে নতুন অর্থনৈতিক সম্ভাবনার দ্বার হিসেবে দেখছে। বিশেষ করে বাংলাদেশে বিনিয়োগ পরিবেশ উন্নয়ন ও রপ্তানি-বাণিজ্য বৃদ্ধিতে এই সফর ভূমিকা রাখতে পারে বলে ধারণা করা হচ্ছে।


এছাড়া শ্রম অধিকার, বাণিজ্য নীতি ও বিনিয়োগ পরিবেশ নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে। সফর শেষে দুই দেশের অর্থনৈতিক সহযোগিতায় নতুন দিকনির্দেশনা আসতে পারে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

আ.দৈ./ এম.এস



Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝