রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
পুলিশের ইউনিফর্মে পরিবর্তন আনছে সরকার, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৪ মে, ২০২৬, ৪:৫৩ পিএম  আপডেট: ০৪.০৫.২০২৬ ৫:০৩ পিএম  (ভিজিট : ৮৯)
X

পুলিশের ইউনিফর্মে আবারও পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বাহিনীর সদস্যদের মতামত ও বিদ্যমান পোশাক নিয়ে অসন্তোষের প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।


সোমবার সচিবালয়ে রোহিঙ্গা বিষয়ক জাতীয় কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।


স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান ইউনিফর্মটি পুলিশ সদস্যদের কাছে তেমন গ্রহণযোগ্য হয়নি এবং অনেকেই এটিকে মানানসই মনে করেন না। এ কারণে বাহিনীর আবেদনের পরিপ্রেক্ষিতে নতুন করে পোশাকের নকশা নির্ধারণ করা হয়েছে।


তিনি জানান, নতুন পোশাকে আগের শার্ট বা উপরের অংশ বহাল রাখা হলেও নিচের অংশে খাকি রঙের প্যান্ট বা পায়জামা যুক্ত করা হয়েছে, যাতে ঐতিহ্য ও ব্যবহারিক দিক দুটোই বজায় থাকে।


মন্ত্রী আরও বলেন, সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে একটি গ্রহণযোগ্য ডিজাইন চূড়ান্ত করা হয়েছে। তবে এটি বাস্তবায়নে কিছুটা সময় লাগবে, কারণ পোশাক প্রস্তুত ও সরবরাহের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

আরও পড়ুন


তিনি জানান, এখনো আনুষ্ঠানিকভাবে নতুন ইউনিফর্ম ঘোষণা করা হয়নি, তবে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং শিগগিরই তা কার্যকর করা হবে।

আ.দৈ./ এম.এস



Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝