রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
তিন দিনের সফরে চীন যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৪ মে, ২০২৬, ৪:৪৩ পিএম  আপডেট: ০৪.০৫.২০২৬ ৪:৪৮ পিএম  (ভিজিট : ৫৪)
X

তিন দিনের সরকারি সফরে আগামীকাল মঙ্গলবার চীনের রাজধানী বেইজিংয়ে যাচ্ছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।


বিএনপি সরকার গঠনের পর এটি তার প্রথম চীন সফর, যা দ্বিপাক্ষিক সম্পর্কের দিক থেকে বিশেষ গুরুত্ব বহন করছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


সফরকালে ৬ মে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন তিনি। বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।


কূটনৈতিক সূত্র জানায়, বৈঠকে বৈশ্বিক পরিস্থিতি, জ্বালানি সংকট, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, উন্নয়ন সহযোগিতা, পানি ব্যবস্থাপনা, প্রতিরক্ষা সহযোগিতা এবং রোহিঙ্গা সংকটসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলো প্রাধান্য পেতে পারে।


এছাড়া একই দিনে চীনের উন্নয়ন বিষয়ক মন্ত্রীর সঙ্গে বৈঠক এবং চীনা কমিউনিস্ট পার্টির উচ্চপর্যায়ের নেতাদের সঙ্গেও মতবিনিময় করবেন পররাষ্ট্রমন্ত্রী।


বাংলাদেশের অন্যতম বৃহৎ উন্নয়ন অংশীদার হিসেবে চীন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এ সফরে ‘তিস্তা মহাপরিকল্পনা’ বাস্তবায়নসহ বিভিন্ন অবকাঠামো ও উন্নয়ন প্রকল্পে সহযোগিতা নিয়ে আলোচনা হতে পারে বলে জানা গেছে।


এছাড়া প্রধানমন্ত্রীর সম্ভাব্য চীন সফরের বিষয়টিও আলোচনায় আসতে পারে।


পররাষ্ট্রমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবিরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা থাকবেন।

আ.দৈ./ এম.এস




Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝