
ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনায় প্রাথমিকভাবে এগিয়ে রয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)।
সোমবার সকাল থেকে শুরু হওয়া ভোট গণনার কয়েক ঘণ্টা পর পাওয়া তথ্য অনুযায়ী, ২৯৪টি আসনের মধ্যে বিজেপি ১৬৭টিতে এগিয়ে আছে। অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দল তৃণমূল কংগ্রেস ৮২টি আসনে লিড ধরে রেখেছে।
এছাড়া অন্যান্য দলগুলোর মধ্যে বিজিপিএম, সিপিআই (এম) এবং এআইএসএফ একটি করে আসনে এগিয়ে রয়েছে। তবে এখন পর্যন্ত কোনো আসনেই এগিয়ে থাকতে পারেনি কংগ্রেস।
গত ২৩ ও ২৯ এপ্রিল দুই ধাপে পশ্চিমবঙ্গের সবকটি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নিয়ম অনুযায়ী প্রথমে পোস্টাল ব্যালট গণনা করা হচ্ছে, এরপর ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) ভোট গণনা শুরু হয়।
বিশ্লেষকরা বলছেন, দিনের অগ্রগতির সঙ্গে সঙ্গে ফলাফলের চিত্র আরও পরিষ্কার হবে। যদিও এখনো চূড়ান্ত ফল ঘোষণা হয়নি, তবে প্রাথমিক এই প্রবণতা রাজ্যের রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।
গণনা শেষে চূড়ান্ত ফলাফলের ভিত্তিতে নির্ধারিত হবে আগামী পাঁচ বছরের জন্য পশ্চিমবঙ্গের ক্ষমতায় কে বসবে।
সূত্র: The Hindu




















