রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিক শিক্ষক নিয়োগে অনিশ্চয়তা নেই, সবাই চূড়ান্ত তালিকায় থাকবেন : শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৩ মে, ২০২৬, ৬:৩৩ পিএম  আপডেট: ০৩.০৫.২০২৬ ৬:৪১ পিএম  (ভিজিট : ১০০)
X

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থীর কেউই বাদ পড়বেন না বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।


রোববার (৩ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের তৃতীয় অধিবেশন শেষে এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।


মন্ত্রী বলেন, লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত এসব প্রার্থীর নিয়োগ প্রক্রিয়া নিয়ে কোনো অনিশ্চয়তা নেই। যোগ্যতা অনুযায়ী সবাইকে নিয়োগের আওতায় আনা হবে।


তিনি আরও জানান, প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী ও মানসম্মত করতে সরকার কাজ করছে এবং শিক্ষক সংকট দূরীকরণে দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে।


শিক্ষামন্ত্রী আশ্বস্ত করেন, নিয়োগ প্রক্রিয়ায় কোনো ধরনের বৈষম্য বা বাদ পড়ার সুযোগ নেই এবং বিষয়টি সম্পূর্ণভাবে স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন করা হবে।

আ.দৈ./ এম.এস



Advertisement
Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝