ইরাকগামী ফ্লাইট পুনরায় চালু করছে কাতার এয়ারওয়েজ, ১০ মে থেকে শুরু সেবা

ইরাকের বিভিন্ন রুটে আবারও ফ্লাইট চালু করতে যাচ্ছে কাতার এয়ারওয়েজ। আগামী ১০ মে থেকে নিয়মিতভাবে বাগদাদ, বসরা ও এরবিল গন্তব্যে বিমান চলাচল শুরু হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
শনিবার আল-জাজিরার এক প্রতিবেদনে কাতার এয়ারওয়েজের বরাতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, ইরাকের তিনটি প্রধান বিমানবন্দরে পুনরায় ফ্লাইট চালুর জন্য প্রয়োজনীয় প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হচ্ছে।
এর আগে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির কারণে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে কাতার আকাশসীমা সাময়িকভাবে সীমিত করেছিল। পরবর্তীতে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে ধাপে ধাপে আকাশপথ পুনরায় খুলে দেওয়া হয়।
বর্তমানে পরিস্থিতি তুলনামূলক স্থিতিশীল হওয়ায় ইরাকের সঙ্গে বিমান যোগাযোগ পুনরায় স্বাভাবিক করার সিদ্ধান্ত নিয়েছে কাতার এয়ারওয়েজ।
আ.দৈ./ এম.এস




















