রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
মার্কিন সেনাদের সিরিয়ার উত্তরাঞ্চল থেকে বের করে আনতে চান ট্রাম্প
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪, ৬:০৮ পিএম  আপডেট: ০৮.১১.২০২৪ ৬:০৯ পিএম  (ভিজিট : ২৮১)
X

সিরিয়ার উত্তরাঞ্চলে মোতায়েন মার্কিন সেনা প্রত্যাহার করতে চান মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প । আন্তর্জাতিক গণমাধ্যকে এই তথ্য জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী রবার্ট এফ কেনেডি জুনিয়র। সূত্র : পার্সটুডে ।

তিনি বলেছেন, তুরস্ক ও কুর্দি বিদ্রোহীদের মধ্যে সঙ্ঘাত ছড়িয়ে পড়লে মার্কিন সেনারা সেখানে ‘কামানের খাদ্যে’ পরিণত হোক, তা ট্রাম্প চান না।
ট্রাম্পের নেতৃত্বাধীন আসন্ন মার্কিন প্রশাসনে কেনেডি গুরুত্বপূর্ণ কোনো পদ পাবেন বলে ধারণা করা হচ্ছে। তিনি টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত এক সাক্ষাৎকারে বলেন, সিরিয়ার উত্তরাঞ্চলের ব্যাপারে ট্রাম্প তার এ পরিকল্পনার কথা একটি বিমান ভ্রমণের সময় ব্যক্ত করেছিলেন।

এফ কেনেডি জুনিয়র আরো বলেন, উত্তর সিরিয়ায় মাত্র ৫০০ মার্কিন সেনা মোতায়েন রয়েছে। তারা তুর্কি সেনাবাহিনীর সাড়ে সাত লাখ সৈন্য এবং কুর্দি বিচ্ছিন্নতাবাদীদের প্রায় আড়াই লাখ বিদ্রোহীর মাঝখানে অবস্থান করছে। ওই দুই পক্ষের মধ্যে যুদ্ধ লাগলে মার্কিন সেনাদের অবস্থা শোচনীয় হয়ে পড়বে বলে ট্রাম্প জানিয়েছিলেন।

ডোনাল্ড ট্রাম্পকে মার্কিন ‘জেনারেলরা’ জানিয়ে রেখেছেন যে তুর্কি বাহিনী ও কুর্দি বিচ্ছিন্নাতাবাদীদের মধ্যে সঙ্ঘাত বেধে গেলে উত্তর সিরিয়ায় মোতায়েন মার্কিন সেনারা ‘কামানের শিকারে’ পরিণত হবেন।

২০১৪ সালে সিরিয়ায় উগ্রগোষ্ঠী আইএসয়ের বিরুদ্ধে লড়াই করার অজুহাতে দেশটিতে সেনা মোতায়েন করেছিল আমেরিকা। অথচ এ কাজের জন্য তারা দামেস্ক সরকারের অনুমতি বা জাতিসঙ্ঘের অনুমোদন নেয়নি। ওই ঘটনার ১০ বছর পর এখনো সিরিয়ায় মার্কিন সেনা মোতায়েন রয়েছে।

আ. দৈ. / কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝