রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
আলোচনা ব্যর্থ হলে যুদ্ধ অনিবার্য—ইরানের শীর্ষ কমান্ডারের সতর্কতা
প্রকাশ: শনিবার, ২ মে, ২০২৬, ৭:০৪ পিএম   (ভিজিট : ৭৪)
X

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনা নিরসনে কোনো কার্যকর সমঝোতা না হওয়ায় আবারও পূর্ণমাত্রার যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা প্রকাশ করেছে ইরান। দেশটির সামরিক সদর দপ্তর জানিয়েছে, বর্তমান যুদ্ধবিরতি যেকোনো সময় ভেঙে যেতে পারে।


শনিবার (২ মে) ইরানের সামরিক সদর দপ্তরের ডেপুটি মোহাম্মদ জাফর আসাদি ফারস নিউজ এজেন্সিকে দেওয়া এক বিবৃতিতে এ মন্তব্য করেন। খবর আল জাজিরার।


আসাদির দাবি, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বক্তব্য ও কর্মকাণ্ড মূলত জনমত প্রভাবিত করার উদ্দেশ্যে করা হচ্ছে। এর পেছনে বাজারে তেলের দাম নিয়ন্ত্রণ এবং অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ মোকাবিলার কৌশল কাজ করছে বলে তিনি মন্তব্য করেন।


তিনি আরও বলেন, অতীতে যুক্তরাষ্ট্রের চুক্তি বাস্তবায়নের রেকর্ড আস্থা তৈরি করেনি, যার কারণে বর্তমান আলোচনা আরও অনিশ্চয়তার মধ্যে পড়েছে।


ইরানি এই সামরিক কর্মকর্তা সতর্ক করে বলেন, কোনো ধরনের “উসকানিমূলক পদক্ষেপ” হলে তার জবাব দিতে প্রস্তুত রয়েছে ইরানের সশস্ত্র বাহিনী।


এদিকে, সামরিক সদর দপ্তরের বিবৃতিতে বলা হয়, যুদ্ধ শুরু হওয়ার আগের সময় থেকে শুরু করে চলমান আলোচনা ও যুদ্ধবিরতি প্রক্রিয়ায় ইরান যথেষ্ট নমনীয়তা দেখিয়েছে। তবে পরিস্থিতি অবনতি হলে কঠোর অবস্থানে যেতে প্রস্তুত তেহরান।

আ.দৈ./ এম.এস



Advertisement
Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝