সংরক্ষিত নারী আসনের সদস্যদের শপথ অনুষ্ঠান রোববার রাত ৯টায়
জাতীয়

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান আগামী রোববার (৩ মে) রাতে অনুষ্ঠিত হবে। শনিবার (২ মে) সংসদ সচিবালয় এ তথ্য নিশ্চিত করেছে।
জানা গেছে, ওই দিন রাত ৯টায় জাতীয় সংসদ ভবনের পূর্ব ব্লকের লেভেল-১ এ অবস্থিত শপথ কক্ষে এই অনুষ্ঠান আয়োজন করা হবে।
এর আগে, গত ২৯ এপ্রিল সংরক্ষিত নারী আসনের ৪৯ জন প্রার্থীকে বিজয়ী ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। পরদিন বৃহস্পতিবার সন্ধ্যায় তাদের নাম গেজেট আকারে প্রকাশ করা হয়।
নির্বাচিতদের মধ্যে বিএনপির ৩৬ জন, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) ১১–দলীয় জোটের ১২ জন এবং একজন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন।
আ.দৈ./ এম.এস




















