রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করেছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ৮:৫০ পিএম   (ভিজিট : ৪৬)
X

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ জানিয়েছেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে বর্তমান গণতান্ত্রিক সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এ লক্ষ্যে সারাদেশে ব্যাপক ও সমন্বিত বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। 

তিনি বলেন, বর্তমান গণতান্ত্রিক সরকার দেশের আইন-শৃঙ্খলা রক্ষা করতে দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশ পুলিশ আইন-শৃঙ্খলা বজায় রাখার বিভিন্ন লক্ষ্য বাস্তবায়নে পরিকল্পনা গ্রহণ করেছে এবং সরকারি নির্দেশনা অনুযায়ী বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে।

বিরোধীদলীয় নেতার সঙ্গে ইইউ ইলেকশন অবজারভেশন মিশনের সৌজন্য সাক্ষাৎমঙ্গলবার (২৮ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সদস্য রুমিন ফারহানার তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অবৈধ অস্ত্র, বিস্ফোরক ও মাদক উদ্ধারে নিয়মিত ও বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে এবং এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে। তিনি বলেন, অপরাধ দমনে সড়ক ও মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট স্থাপন করা হয়েছে এবং দিন-রাত টহল জোরদার করা হয়েছে।

সালাহউদ্দিন আহমেদ উল্লেখ করেন, চুরি, ডাকাতি ও ছিনতাই প্রতিরোধে দৃশ্যমান পুলিশ টহল বৃদ্ধি এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। তিনি বলেন, বিট পুলিশিং, কমিউনিটি পুলিশিং এবং ওপেন হাউজ ডে কার্যক্রমের মাধ্যমে জনসম্পৃক্ততা বাড়ানো হয়েছে, যাতে আইন-শৃঙ্খলা রক্ষায় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা যায়।

মন্ত্রী জানান, অপরাধ দমনে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো হয়েছে। গুরুত্বপূর্ণ স্থানে সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং তথ্যপ্রযুক্তির ব্যবহার অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে সহায়তা করছে। এছাড়া দেশ-বিদেশে আধুনিক প্রশিক্ষণের মাধ্যমে পুলিশ সদস্যদের দক্ষতা বৃদ্ধি করা হচ্ছে বলেও তিনি জানান।

মন্ত্রী বলেন, কেস ডাটা ম্যানেজমেন্ট সিস্টেম (সিডিএমএস) ব্যবহার করে মামলা ও অপরাধ সংক্রান্ত তথ্য সংরক্ষণ করা হচ্ছে, যা তদন্ত কার্যক্রমে সহায়ক ভূমিকা রাখছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেন, দেশের আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতে নিরাপত্তা ব্যবস্থা আরো শক্তিশালী করতে সরকার ব্যাপক ও সমন্বিত উদ্যোগ গ্রহণ করেছে। তিনি বলেন, দেশের আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতে সামগ্রিক নিরাপত্তা ইতোমধ্যেই নিশ্চিত করা হয়েছে। তবে, নিরাপত্তা সেবা আরো উন্নত করতে বাংলাদেশ পুলিশ বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করে বাস্তবায়ন করছে। অধিবেশনে নোয়াখালী-৫ আসনের সরকারি দলের সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলামের তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।


গৃহীত পদক্ষেপ সম্পর্কে মন্ত্রী জানান, বিমানবন্দরের প্রবেশ ও প্রস্থান পথসহ গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট স্থাপন করা হয়েছে এবং পুরো এলাকায় পুলিশের টহল জোরদার করা হয়েছে। তিনি আরো বলেন, কার্যকর নিরাপত্তা নিশ্চিত করতে বহু স্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা চালু করা হয়েছে এবং যেকোনো নাশকতা প্রতিরোধে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে। পুলিশ, গোয়েন্দা সংস্থা এবং বিমানবন্দর কর্তৃপক্ষের মধ্যে সমন্বয় ও তথ্য বিনিময়ের মাধ্যমে নিরাপত্তা সেবা আরো শক্তিশালী করা হচ্ছে বলেও জানান তিনি।

নজরদারি ব্যবস্থার বিষয়ে সালাহউদ্দিন আহমেদ বলেন, চুরি ও ছিনতাই প্রতিরোধে পুলিশি নজরদারি বৃদ্ধি করা হয়েছে। গুরুত্বপূর্ণ স্থানে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং আধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহার করে সামগ্রিক নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। তিনি আরো বলেন, আধুনিক যন্ত্রপাতি ও উন্নত প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে এবং স্ক্যানিং ব্যবস্থা জোরদার করা হয়েছে, যাতে কোনো নিষিদ্ধ বস্তু বিমানবন্দর এলাকায় প্রবেশ করতে না পারে।

মন্ত্রী জানান, সন্ত্রাসবাদ মোকাবিলা, সাইবার নিরাপত্তা নিশ্চিত করা এবং জরুরি পরিস্থিতি দক্ষতার সঙ্গে সামাল দিতে বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করা হচ্ছে। এছাড়া, প্রযুক্তিনির্ভর আধুনিক ব্যাগেজ সিস্টেম চালু, ইমিগ্রেশন কাউন্টার বৃদ্ধি, উন্নত স্ক্যানিং মেশিন স্থাপন, জনবল বৃদ্ধি ও পুনর্বিন্যাস এবং বডি ওর্ন ক্যামেরা ব্যবহারের মাধ্যমে নিরাপত্তা আরো জোরদার করা হয়েছে।

তিনি বলেন, যাত্রীদের হয়রানি প্রতিরোধে কঠোর নজরদারি চালু করা হয়েছে এবং যাত্রীদের সহায়তার জন্য বিমানবন্দরে হেল্প ডেস্ক স্থাপন করা হয়েছে। মাদক নিয়ন্ত্রণে বহুমুখী অভিযান জোরদার, কিশোর গ্যাং ও অপরাধ দমনে সমন্বিত উদ্যোগ। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ জানিয়েছেন, মাদক নিয়ন্ত্রণে বহুমুখী অভিযান জোরদার এবং কিশোর গ্যাং ও অপরাধ দমনে সমন্বিত উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, দেশে মাদকের বিস্তার শুধু ব্যক্তিজীবন নয়, বরং সামগ্রিক সমাজব্যবস্থার জন্যও গুরুতর হুমকি হয়ে দাঁড়িয়েছে। 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাদকবিরোধী কার্যক্রম জোরদার করতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে এবং তথ্যভিত্তিক নিয়মিত ও বিশেষ অভিযান পরিচালনা অব্যাহত রয়েছে। সড়ক ও মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থানে দিন-রাত টহল জোরদার করা হয়েছে। স্পর্শকাতর এলাকায় চেকপোস্ট বসিয়ে যানবাহন ও যাত্রীদের তল্লাশি করা হচ্ছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা স্থাপন এবং আধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহার করে অপরাধীদের শনাক্ত ও গ্রেফতারের কার্যক্রম চালু রয়েছে।

পুলিশের বডি-ওর্ন ক্যামেরা ব্যবহারও এই প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও কার্যকর করছে বলে জানান সালাহউদ্দিন আহমেদ। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, জনসচেতনতা বাড়াতে বিভিন্ন সভা, সেমিনার, কর্মশালা, উঠান বৈঠক,

আ.দৈ/আরএস






Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝