রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে অভিনন্দন জামায়াত আমিরের
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪, ৮:১০ পিএম   (ভিজিট : ২৫৭)
X

 ট্রাম্প ও ডা.শফিকুর রহমান - ছবি : সংগৃহীত

বিপুল জনপ্রিয়তা নিয়ে দ্বিতীয় মেয়াদে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ডোনাল্ড জে ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

আজ বৃহস্পতিবার (৭ নভেম্বর) এক বিবৃতিতে তিনি বলেন, গত ৫ নভেম্বর আমেরিকার জনগণ ডোনাল্ড জে ট্রাম্পকে আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করায় আমি আমেরিকার জনগণ ও তাকে অভিনন্দন জানাচ্ছি। আমরা আশা প্রকাশ করছি তিনি আমেরিকার পাশাপাশি বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা পালন করবেন। তিনি বিশ্বের বিভিন্ন স্থানে যুদ্ধ বন্ধের যে ঘোষণা দিয়েছেন, বিশ্ববাসী তার বাস্তবায়ন দেখতে চায়। আমি তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করছি। প্রেস বিজ্ঞপ্তি

আ. দৈ. /কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝