রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
মধ্যপ্রাচ্য সংঘাতের প্রভাব, কনডমের দাম ঊর্ধ্বমুখী
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ৮:৫১ পিএম   (ভিজিট : ৫৩)
X

বিশ্বের অন্যতম বৃহৎ কনডম প্রস্তুতকারক মালয়েশিয়ার প্রতিষ্ঠান কারেক্স তাদের পণ্যের দাম উল্লেখযোগ্য হারে বাড়ানোর পরিকল্পনা করেছে। 

প্রতিষ্ঠানটি জানিয়েছে, বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে কনডমের দাম ২০ থেকে ৩০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। সরবরাহ ব্যবস্থায় আরও বিঘ্ন ঘটলে এই বৃদ্ধি আরও বেশি হতে পারে বলেও সতর্ক করেছে কোম্পানিটি।

কারেক্সের মতে, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে আন্তর্জাতিক সরবরাহ চেইনে বড় ধরনের চাপ তৈরি হয়েছে। এর ফলে নৌপরিবহন ব্যয় বেড়েছে এবং পণ্য পরিবহনে দেরি হচ্ছে। এতে অনেক গ্রাহকের গুদামে মজুদ স্বাভাবিকের তুলনায় কমে এসেছে, ফলে বাজারে চাহিদাও বেড়ে গেছে।

বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে কারেক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, বর্তমান পরিস্থিতি অত্যন্ত অস্থিতিশীল। এই অবস্থায় বাড়তি ব্যয় ভোক্তাদের ওপর না চাপিয়ে কোম্পানির পক্ষে টিকে থাকা কঠিন হয়ে পড়েছে।


কারেক্স বছরে ৫০০ কোটিরও বেশি কনডম উৎপাদন করে থাকে। প্রতিষ্ঠানটি বলছে, শুধু কনডম নয়, চিকিৎসা সরঞ্জাম ও গ্লাভস উৎপাদনকারী অন্যান্য কোম্পানিও একই ধরনের সরবরাহ সংকটে পড়েছে।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের সংঘাত পেট্রোকেমিক্যাল শিল্পে প্রভাব ফেলায় এর সরাসরি ও পরোক্ষ চাপ পড়ছে বিশ্বজুড়ে স্বাস্থ্য ও ভোগ্যপণ্য সরবরাহ ব্যবস্থায়।

সূত্র: রয়টার্স।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝