রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
বিচার বিভাগের সচিবালয় ইস্যু আপিল বিভাগে নিষ্পত্তি পর্যন্ত রিট শুনানি মুলতুবি
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ৭:০৪ পিএম   (ভিজিট : ৬৬)
X

বিচার বিভাগের পৃথক সুপ্রিম কোর্ট সচিবালয় বহাল রাখতে করা রিট শুনানি মুলতবি করেছেন হাইকোর্ট। সুপ্রিম কোর্ট সচিবালয়ের বিষয়ে আপিল বিভাগে চূড়ান্ত নিষ্পত্তির আগ পর্যন্ত এই শুনানি মুলতবি থাকবে। বিচারপতি আহমেদ সোহেল ও ফাতেমা আনোয়ারের দ্বৈত বেঞ্চ আদেশটি দেন।

সোমবার (২০ এপ্রিল) সুপ্রিম কোর্টের প্রতি সম্মান জানিয়ে পৃথক সচিবালয় যেভাবে আছে সরকার যেন সেভাবে রাখে, কোনো সেটআপ পরিবর্তন না করে সেই প্রত্যাশা জানিয়েছেন হাইকোর্ট।

অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল বলেন, সংসদ তার স্বতন্ত্র ক্ষমতা বলে সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ রহিতকরণ করেছে। এর আগে, বিচার বিভাগ পৃথককরণ করে সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠায় নির্দেশনা দিয়ে রায় দেয় হাইকোর্ট। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করবে রাষ্ট্রপক্ষ। সেই আপিল নিষ্পত্তি পর্যন্ত এই রিটের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হবে।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝