রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্যানার ছেঁড়াকে নিয়ে ইবিতে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন
ইবি প্রতিনিধি:
প্রকাশ: রোববার, ১৯ এপ্রিল, ২০২৬, ৭:৩৬ পিএম   (ভিজিট : ৫১)
X

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রশাসন ভবন ও প্রধান ফটকে তালা ও প্রশাসন ভবনের সামনে লাগানো ব্যানার ছিঁড়ে ফেলা, ভাঙচুর করা ও উস্কানিমূলক কর্মকাণ্ডকে কেন্দ্র করে ৫ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
আজ রোববার (১৯ এপ্রিল) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মনজুরুল হক স্বাক্ষরিত এ অফিস আদেশ জানানো হয়, ছাত্র উপদেষ্টা ও প্রক্টরের সমন্বয়ে এ তদন্ত কমিটি গঠন করেছেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।
 
হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুস শাহীদ মিয়াকে আহ্বায়ক ও উপ-পরীক্ষা নিয়ন্ত্রক জনাব মো. শহীদুল ইসলামকে সদস্য সচিব করে ৫ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
কমিটির সদস্যরা হলেন, অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. কাজী মোস্তফা আরীফ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মো. শাহাবুল আলম এবং সহকারী প্রক্টর অধ্যাপক ড. মোহা. খাইরুল ইসলাম।

এবিষয়ে জানতে তদন্ত কমিটির আহ্বায়ক ড. মো. আব্দুস শাহীদ মিয়া বলেন, “আমি অবগত তবে এখনও চিঠি হাতে পাইনি। চিঠি পাওয়ার পর সংশ্লিষ্টদের সঙ্গে বসে আলাপ করে পরবর্তী প্রক্রিয়ায় যাব।” কমিটিকে দ্রুততম সময়ের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝