রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
দূরপাল্লার বাসে কিলোমিটারপ্রতি ভাড়া সাড়ে ৪ টাকা বাড়াতে চায় বাস মালিকরা
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৯ এপ্রিল, ২০২৬, ৬:৪৬ পিএম   (ভিজিট : ১১২)
X

বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে সরকার ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ করেছে। এর ফলে বাস ও ট্রাকে ব্যবহৃত ডিজেলের দাম বাড়ায় ভাড়া সমন্বয়ের দাবি জানিয়েছেন পরিবহন মালিকরা।

আজ রবিবার (১৯ এপ্রিল) বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির পক্ষ থেকে দূরপাল্লার বাসভাড়া কিলোমিটারপ্রতি ২ টাকা ১২ পয়সা থেকে বাড়িয়ে ৪ টাকা ৫ পয়সা করার প্রস্তাব দেওয়া হয়। 

সমিতির মহাসচিব মো. সাইফুল আলম গণমাধ্যমকে বলেন, সরকার তেলের দাম বাড়ালে একই সঙ্গে গেজেটে ভাড়া সমন্বয়ের বিষয়টিও উল্লেখ করা উচিত ছিল। কিন্তু তা হয়নি। ফলে মালিকরা এখন বেশি দামে তেল কিনলেও আগের ভাড়ায় যাত্রী পরিবহন করছেন, যা লোকসানের কারণ হয়ে দাঁড়িয়েছে।

তিনি বলেন, এভাবে মালিকরা দীর্ঘদিন বাস চালাতে পারবেন না। এ বিষয়ে সমিতি ইতোমধ্যে সরকারের সঙ্গে যোগাযোগ করেছে এবং দ্রুত সমাধান আশা করছে।


সাইফুল আলম আরও বলেন, শুধু জ্বালানির দাম নয়, গাড়ির দামও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ২০২২ সালে একটি বাসের চেসিসের দাম ছিল প্রায় ২৪ লাখ টাকা, যা বর্তমানে বেড়ে ৩৬ লাখ টাকায় দাঁড়িয়েছে। একই সময়ে বডি তৈরির খরচ ১১ লাখ টাকা থেকে বেড়ে প্রায় ২০ লাখ টাকা হয়েছে। ফলে এ দুই খাতেই অতিরিক্ত ব্যয় বেড়েছে প্রায় ২০ থেকে ২১ লাখ টাকা।

তিনি জানান, ব্যাংক ঋণের সুদের হারও ৯ শতাংশ থেকে বেড়ে ১৩ শতাংশে পৌঁছেছে, যার ফলে কিস্তির চাপও বেড়েছে।উল্লেখ্য, ২০২২ সালে জ্বালানির দাম বাড়ার পর সরকার ভাড়া সমন্বয় করেছিল। তখন প্রথমে প্রতি কিলোমিটারে ২ টাকা ২০ পয়সা নির্ধারণ করা হলেও পরে তা কমিয়ে ২ টাকা ১২ পয়সা করা হয়। যদিও মালিক সমিতি তখন ২ টাকা ৮০ পয়সা প্রস্তাব করেছিল। 

আ.দৈ/আরএস


 


Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝