রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে রাস্তায় হাজারো মানুষ, উত্তপ্ত ইসরায়েল
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ১৯ এপ্রিল, ২০২৬, ৫:৫৮ পিএম   (ভিজিট : ৬৩)
X

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার সরকারের পদত্যাগের দাবিতে তেল আবিবে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছেন।গতকাল শনিবার বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

বিক্ষোভে অংশ নেওয়া রাফায়েল পিনাইনা বলেন, ‘নেতানিয়াহু ভেতর থেকে আমাদের সমাজকে ধ্বংস করছেন এবং ইউরোপ ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক নষ্ট করছেন। তাই আমি এ প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিচ্ছি।’

পিনাইনা আরও বলেন, ‘এখানকার মানুষ বর্তমান ও পরবর্তী সরকারের কাছে গত ৭ অক্টোবর ও এর পরবর্তী ঘটনাগুলোর তদন্ত দাবি করছে। কারণ, আমাদের সবারই সত্য জানার অধিকার আছে।’


এছাড়া লি হফম্যান-আজিভ নামের এক সমাজকর্মী বলেন, ‘আমি এখানে এসেছি মূলত ৭ অক্টোবর এবং এর পর থেকে প্রধানমন্ত্রীর শুরু করা অন্তহীন যুদ্ধে যারা প্রিয়জন হারিয়েছেন, তাদের পরিবারের প্রতি সমর্থন জানাতে।’

হাইম ট্রিভ্যাক্স নামের আরেক বিক্ষোভকারী বলেন, ‘লেবানন ও ইরানে যুদ্ধ শুরু করে ইসরায়েল ভুল করেছে। নেতানিয়াহু দেশের স্বার্থে নয়, বরং জেল থেকে বাঁচতেই এসব করছেন।’

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝