রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
জিএসটি ভর্তি পরীক্ষা পুনঃনিরীক্ষণের সুযোগ
সাকিব আসলাম,ইবি প্রতিনিধি:
প্রকাশ: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ৫:২২ পিএম   (ভিজিট : ৬৩)
X

গুচ্ছভুক্ত (জিএসটি) ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের সমন্বিত ভর্তি পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণের সুযোগ দিয়েছে কর্তৃপক্ষ। গত ২৭ মার্চ ‘সি’ ইউনিট (বাণিজ্য অনুষদ), ৩ এপ্রিল ‘বি’ ইউনিট (সামাজিক বিজ্ঞান, মানবিক ও আইন) এবং ১০ এপ্রিল ‘এ’ ইউনিট (সায়েন্সে অ্যান্ড ইঞ্জিনিয়ারিং)-এর ফলাফল সহ ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়।

আজ শনিবার (১৮ এপিল) থেকে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা জিএসটি ওয়েবসাইটে গিয়ে লগ ইন করে উত্তরপত্র পুরঃনিরীক্ষণের আবেদন করতে পারবেন। আগামী সোমবার (২০ এপ্রিল) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করা যাবে। এতে ২০০০ টাকা ফি প্রযোজ্য হবে।

ভর্তি পরীক্ষার কোর কমিটির সচিব ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মনজুরুল হক বলেন, ‘কমিটির সিদ্ধান্ত মোতাবেক শিক্ষার্থীদের সুবিধার্থে কয়েকদিন সময় দেওয়া হয়েছে। নির্ধারিত ফি দিয়ে আবেদন করতে পারবেন। এই প্রক্রিয়া শেষে মূল ভর্তি শুরু হবে।

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝