রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
মানসিক ভারসাম্যহীন’ ট্রাম্প, সরিয়ে দেওয়ার আহ্বান ব্রেনানের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ৭:২৩ পিএম   (ভিজিট : ১০১)
X

যুক্তরাষ্ট্রের সাবেক গোয়েন্দা সংস্থার প্রধান জন ব্রেনান দেশটির বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দায়িত্ব থেকে অপসারণের আহ্বান জানিয়েছেন। তিনি ট্রাম্পকে ‘মানসিকভাবে ভারসাম্যহীন’ বলে মন্তব্য করেন এবং জাতীয় নিরাপত্তার স্বার্থে তাকে প্রেসিডেন্ট পদে অযোগ্য বিবেচনা করার কথা বলেন।

সম্প্রতি এক টেলিভিশন সাক্ষাৎকারে ব্রেনান বলেন, ট্রাম্পের কিছু বক্তব্য, বিশেষ করে ইরান সংক্রান্ত মন্তব্য, আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ তৈরি করছে। তার মতে, এমন অবস্থায় একজন প্রেসিডেন্টের আচরণ যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ও বৈশ্বিক স্থিতিশীলতার জন্য ঝুঁকি হয়ে উঠতে পারে।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের সংবিধানের ২৫তম সংশোধনী এমন পরিস্থিতির জন্যই তৈরি করা হয়েছে, যেখানে কোনো প্রেসিডেন্ট শারীরিক বা মানসিক কারণে দায়িত্ব পালনে অক্ষম হয়ে পড়েন। ব্রেনানের দাবি, ট্রাম্পের বর্তমান আচরণ সেই অক্ষমতার ইঙ্গিত দিচ্ছে।


উল্লেখ্য, জন ব্রেনান বারাক ওবামা প্রশাসনের সময় সিআইএর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। তার এই মন্তব্য প্রকাশের পর যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে ট্রাম্পকে ঘিরে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।

সূত্র : দ্য গার্ডিয়ান

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝