বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
ইরানের ডেপুটি পার্লামেন্ট স্পিকার
হরমুজ প্রণালির টোল ইরানকেই দিতে হবে
ডেস্ক রিপোর্ট:
প্রকাশ: রোববার, ১২ এপ্রিল, ২০২৬, ৪:০৪ পিএম   (ভিজিট : ৫৭)
X

ইরানের ডেপুটি পার্লামেন্ট স্পিকার হাজি বাবাই দাবি করেছেন, এই কৌশলগত জলপথ পুরোপুরি ইরানের নিয়ন্ত্রণে এবং এখানে চলাচলের জন্য রিয়ালে টোল দিতে হবে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সাম্প্রতিক আলোচনার পর হরমুজ প্রণালীকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। খবর আলজাজিরা।

তিনি বলেন, প্রণালিটি সম্পূর্ণরূপে ইরানের হাতে এবং এর টোল অবশ্যই ইরানের মুদ্রা রিয়ালে পরিশোধ করতে হবে।বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) এই হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত হয়, ফলে এর গুরুত্ব অত্যন্ত বেশি। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান শর্তসাপেক্ষ যুদ্ধবিরতির একটি প্রধান শর্ত ছিল এই পথ দিয়ে জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করা। তবে আলোচনায় এটি বড় ধরনের মতবিরোধের কারণ হয়ে দাঁড়ায়।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স পাকিস্তানে ইরানের সঙ্গে দীর্ঘ আলোচনার পর সংবাদ সম্মেলনে হরমুজ প্রণালি নিয়ে কোনো মন্তব্য করেননি।এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশালে দাবি করেন, ‘হরমুজ প্রণালী শিগগিরই উন্মুক্ত হবে।’

একই দিনে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানায়, তাদের দুটি নৌবাহিনীর ডেস্ট্রয়ার প্রণালী অতিক্রম করেছে এবং জলপথে থাকা মাইন অপসারণে কাজ করছে। তবে ইরান এই দাবি প্রত্যাখ্যান করেছে।

এদিকে ইরানের রেভল্যুশনারি গার্ড সতর্ক করে বলেছে, “হরমুজ প্রণালী দিয়ে কোনো সামরিক জাহাজ চলাচলের চেষ্টা করলে কঠোরভাবে মোকাবিলা করা হবে।” সব মিলিয়ে, বিশ্ব জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ এই রুটকে ঘিরে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠছে এবং আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে।

আ. দৈ,/কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝