রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
২০ কোটি ডলারের মার্কিন ড্রোন হরমুজ প্রণালির আকাশে নিখোঁজ
ডেস্ক নিউজ
প্রকাশ: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬, ৮:১৩ পিএম   (ভিজিট : ৪৩)
X

এমকিউ–৪সি ধরনের একটি যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর নজরদারি ড্রোন হরমুজ প্রণালির আকাশে নিখোঁজ হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) ঘটে যাওয়া এ ঘটনায় ড্রোনটি বিধ্বস্ত হয়েছে নাকি ভূপাতিত করা হয়েছে—এ নিয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
প্রতিবেদন অনুযায়ী, ড্রোনটি পারস্য উপসাগর ও হরমুজ এলাকায় প্রায় তিন ঘণ্টা নজরদারি শেষে ইতালির নেভাল এয়ার স্টেশন সিগোনেলায় ফেরার পথে ছিল। উড্ডয়ন চলাকালে এটি ‘কোড ৭৭০০’—সাধারণ জরুরি অবস্থার সংকেত—পাঠায় এবং ধীরে ধীরে উচ্চতা হারাতে শুরু করে। এ সময় এটি ইরানের আকাশসীমার দিকেও কিছুটা অগ্রসর হয়েছিল বলে জানা গেছে।

চালকবিহীন এই ড্রোনটি নিখোঁজ হওয়ার আগে দ্রুত উচ্চতা হারাচ্ছিল বলে শনাক্ত করা হয়। এরপর থেকেই এর অবস্থান সম্পর্কে আর কোনো তথ্য পাওয়া যায়নি।  ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাম্প্রতিক যুদ্ধবিরতি চুক্তির মাত্র দুই দিন পর। ওই চুক্তির অংশ হিসেবে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল পুনরায় স্বাভাবিক করার কথা ছিল।

উল্লেখ্য, এমকিউ–৪সি ট্রাইটন যুক্তরাষ্ট্রের অন্যতম ব্যয়বহুল নজরদারি ড্রোন, যার মূল্য ২০ কোটি ডলারের বেশি। এটি দীর্ঘ সময় ধরে সমুদ্র অঞ্চলে কৌশলগত নজরদারি চালাতে সক্ষম এবং প্রায়ই পি-৮এ পসিডন টহল বিমানের সহায়ক হিসেবে ব্যবহৃত হয়। মার্কিন সেন্ট্রাল কমান্ডের তত্ত্বাবধানে উপসাগরীয় অঞ্চলে এসব ড্রোন মোতায়েন রয়েছে।

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝