রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
বিচার বিভাগের ইতিহাসে আজকের দিনকে ব্ল্যাক ডে আখ্যায়িত করলেন শিশির মনির
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ৮:০৪ পিএম   (ভিজিট : ৮৭)
X

সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য শিশির মনির বলেছেন, সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ আজকে পার্লামেন্টে রহিত করা হয়েছে। আমি মনে করি বাংলাদেশের বিচার বিভাগের ইতিহাসে টুডে ইজ ব্ল্যাক ডে।

বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের এনেক্স ভবনের সামনে এক ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।পৃথক সচিবালয়ের রায় নিয়ে তিনি বলেন, আপনারা দেখবেন এই রায়টি ঘোষণা করা হয়েছিল সেপ্টেম্বরের ২ তারিখ ২০২৫।

সচিবালয়ে অধ্যাদেশ পাশ হয়েছে ৩০ নভেম্বর ২০২৫ এবং উদ্বোধন করা হয়েছে ১১ই ডিসেম্বর ২০২৫। এই সচিবালয় অধ্যাদেশও আজকে পার্লামেন্টে রহিত করা হয়েছে। তিনি আরও বলেন, আমি মনে করি বাংলাদেশের বিচার বিভাগের ইতিহাসে টুডে ইজ ব্ল্যাক ডে। ইন্ডিপেন্ডেন্স জুডিশিয়ারি হ্যাজ বিন ডেস্ট্রয়েড।

একটা রায় হয়েছে সুপ্রিম কোর্টের। সচিবালয় প্রতিষ্ঠা করার নির্দেশ দেয়া হয়েছে। সেই সচিবালয় প্রতিষ্ঠিত হয়েছে। উদ্বোধন হয়েছে। আংশিক কাজ শুরু হয়েছে। আজকে সে আইনটিকেই তারা রহিতকরণ করেছে। 

একই সাথে তারা এখন আর্গুমেন্ট করছেন যে হাইকোর্টের এই রায় আপিলের পরে কার্যকর হবে আপাতত কার্যকর হবে না, আমরা মনে করি এটাও সঠিক ব্যাখ্যা নয় এই সমস্ত ক্ষেত্রে আমরা অতীতে দেখেছি যেখানে সুনির্দিষ্ট কাজ হয়ে যায়। কোন আইনের অধীন সে সমস্ত জায়গায় স্ট্যাটাসকো থাকে যতক্ষণ না পরবর্তী বিষয়টি নিষ্পত্তি না হয়েছে। কিন্তু এখানে তা না করে ওই আইনটিকে বাদ করে দেয়া হয়েছে।


জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য বলেন, আইনের অধীনে সচিবালয় যে প্রতিষ্ঠা হয়েছে তার কি হবে? বিল্ডিং এর কি হবে? কাজের কি হবে? জনশক্তির কি হবে? এগুলো বিচার বিভাগের ইতিহাসে একটা ব্ল্যাক সিমটম হিসেবে থেকে যাবে। কালো অধ্যায়।

তিনি আরও বলেন, আমি মনে করি এই ঘটনার জন্য সারা বাংলাদেশের বিচারক এবং আইনজীবীদের কালো ব্যাজ ধারণ করা উচিত। মুখে কালো কাপড় পরা উচিত।  আমরা এক্সপেক্ট করব আপনারা (সরকার)  বিচার বিভাগের সচিবালয়কে কর্মরত রাখবেন স্ট্যাটাস কো রাখবেন।’

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝