সংসদে সাউন্ড সিস্টেমে ত্রুটি: কাজ করেছিল জাহিদ মালেকের ভায়রার প্রতিষ্ঠান
নিজেস্ব প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন চলাকালে সাউন্ড সিস্টেমে ত্রুটি বারবার সামনে আসছে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়ে জাতীয় সংসদ মেরামত করে। তখন সাউন্ড সিস্টেম সংস্কারেরও কাজ হয়েছিল।
সেই কাজটি করেছে সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের ভায়রার ঠিকাদারি প্রতিষ্ঠান। দুর্নীতি দমন কমিশন-দুদক থেকে এ তথ্য জানা গেছে। সংসদের সাউন্ড সিস্টেমের সংস্কার কাজ নিয়ে বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুদকের সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরেন সংস্থার উপ-পরিচালক আক্তারুল ইসলাম।
সংস্থাটির অভিযোগ, গণপূর্ত অধিদপ্তরের বেশ কিছু কর্মকর্তা এই অনিয়মে সরাসরি সহযোগিতা করেছিলেন।তথ্য বলছে, গণপূর্তের নির্বাহী প্রকৌশলী আনোয়ার হোসেনের যোগসাজশে প্রায় চার কোটি টাকার সংস্কারকাজ পায় একটি নির্দিষ্ট প্রতিষ্ঠান। এরই মধ্যে নির্বাহী প্রকৌশলী আনোয়ার হোসেনকে এরই মধ্যে বদলী করা হয়েছে।
দুদক বলছে, কয়েক দফায় চিঠি দেওয়ার পরও গণপূর্ত অধিদপ্তর থেকে প্রয়োজনীয় নথিপত্র পাচ্ছে না। সর্বশেষ গত ৭ এপ্রিল প্রধান প্রকৌশলী বরাবর পুনরায় চিঠি দিয়েছে তারা। সাউন্ড সিস্টেমের এই দুর্নীতির সঙ্গে গণপূর্তের অন্য কোনো কর্মকর্তার সংশ্লিষ্টতা পেলে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার কথা জানায় দুদক।
একাধিক সূত্র জানা যায়, গণপূর্তের নির্বাহী প্রকৌশলী আনোয়ার হোসেনসহ কিছু প্রকৌশলী ও কর্মকর্তা এই অপকর্মের সঙ্গে জড়িত। এই প্রকৌশলী ও কর্মকর্তাদের যোগসাজশে পুরাতন সিস্টেমটি মেরামত করে টাকা আত্মসাৎ করে যাচ্ছে। জাতীয় সংসদ ভবনের প্লেনারি হলে স্থাপিত এসআইএস সিস্টেম -এর মেরামত, সংস্কার ও রক্ষণাবেক্ষণ বাবদ ৯ কোটি ৭০ কোটি টাকার প্রাক্কলন প্রস্তুত করা হয়েছে।
আ.দৈ/আরএস





















