প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ
নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ড. এ কে এম শামছুল ইসলামের (অব:) সঙ্গে আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক সৌজন্য সাক্ষাৎ করেছেন। যুক্তরাজ্যের হাইকমিশনারের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধি দলের এ সাক্ষাৎকার অনুষ্ঠান ঢাকা সেনানিবাসের সশস্ত্র বাহিনী বিভাগে প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে, পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে প্রতিরক্ষা সহায়তা বৃদ্ধির বিভিন্ন সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। এছাড়া, উভয় দেশের মধ্যে বিদ্যমান সামরিক সুসম্পর্ক অটুট রাখার বিষয়েও আলোচনা হয়।
আ. দৈ./কাশেম/ ইমু




















