রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিল্পমন্ত্রী মুক্তাদীরের সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ৬:১৯ পিএম   (ভিজিট : ৫৮)
X

শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়াহ। আজ বুধবার (৮ এপ্রিল) ঢাকায় মন্ত্রণালয়ে তাদের মধ্যে সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাতে তারা সমুদ্রবন্দর উন্নয়ন, বিনিয়োগ, দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ এবং শিল্প খাতে সহযোগিতা বৃদ্ধি ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

শিল্পমন্ত্রী বলেন, সমুদ্রবন্দর উন্নয়ন, শিপিং খাতের আধুনিকায়ন এবং বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের ব্যাপক সুযোগ রয়েছে। বিশেষ করে মাতারবাড়ী প্রজেক্টের মতো বৃহৎ প্রকল্পে আন্তর্জাতিক অংশীদারি বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, বাংলাদেশ সরকার বন্দর অবকাঠামো উন্নয়নে অগ্রাধিকার দিচ্ছে। বিদেশি বিনিয়োগকারীদের জন্য একটি অনুকূল পরিবেশ তৈরি করেছে। সাক্ষাৎকালে তারা উভয়ে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং ভবিষ্যতে এই সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

আ. দৈ./কাশেম 


Advertisement
Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝