রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
আরও ১৮৩ প্রবাসী লেবানন থেকে বাংলাদেশে ফিরলেন
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: বুধবার, ৬ নভেম্বর, ২০২৪, ৫:৪১ পিএম  আপডেট: ০৬.১১.২০২৪ ৫:৪৩ পিএম  (ভিজিট : ২০২)
X

আরও ১৮৩ জন প্রবাসী বাংলাদেশিকে লেবানন থেকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। মঙ্গলবার (০৫ নভেম্বর) দিবাগত রাতে দুটি পৃথক ফ্লাইটে তাদের ফিরিয়ে আনা হয়। জানা গেছে, প্রথম ফ্লাইটে বাংলাদেশ সরকারের অর্থায়নে ৩২ জনকে ও দ্বিতীয় ফ্লাইটে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর অর্থায়নে ১৫১ জনকে ফেরত আনা হয়েছে।

এ নিয়ে এখন পর্যন্ত মোট ৯টি ফ্লাইটে সর্বমোট ৫২১ জন বাংলাদেশি লেবানন থেকে দেশে ফিরলেন।

ফিলিস্তিনের গাজায় চলমান যুদ্ধকে ঘিরে লেবাননের পরিস্থিতি অবনতি হওয়ার কারণে দেশটিতে অবস্থানরত বাংলাদেশিদের অনেকেই গত কয়েক সপ্তাহ ধরে দেশে ফিরে আসছেন। ইতোমধ্যে লেবাননে ইসরাইলি হামলায় এক বাংলাদেশি প্রাণ হারিয়েছেন।

আ. দৈ. / কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝