রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশে সন্ধ্যা ৭টায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিলবোর্ডের বাতি বন্ধের নির্দেশ
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ৫:০৭ পিএম  আপডেট: ০৬.০৪.২০২৬ ৫:১৩ পিএম  (ভিজিট : ১০০)
X

বর্তমান সরকারের পক্ষ থেকে রাজধানী ঢাকা সহ সারাদেশে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে দোকানপাট এবং শপিংমলের পাশাপাশি মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিলবোর্ডের বাতিও সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধের নির্দেশনা জারি করা হয়েছে।

আজ সোমবার (৬ এপ্রিল) সরকারের পক্ষ থেকে নির্দেশনা বাস্তবায়নের অনুরোধ জানিয়ে সব বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের (ডিসি) কাছে চিঠি পাঠিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। এর আগে এ বিষয়ে বিদ্যুৎ বিভাগ থেকে মন্ত্রিপরিষদ বিভাগে চিঠি দেওয়া হয়।

মন্ত্রিপরিষদ বিভাগ চিঠিতে জানায়, ৪ এপ্রিল দেশের বিভিন্ন ব্যবসায়িক সংগঠনের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সভা হয়। ওই সভায় ব্যবসায়িক সংগঠনের প্রতিনিধিদের অনুরোধের পরিপ্রেক্ষিতে বিভিন্ন শপিংমল, বিপণিবিতান ও দোকান সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখার বিষয়ে প্রধানমন্ত্রী সম্মতি দেন। এই সময়সীমা দেশের বিভিন্ন প্রান্তে চলমান এবং অনুষ্ঠিত হতে যাওয়া মেলা বা বাণিজ্য মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।

চিঠিতে আরও বলা হয়, প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক শপিংমল, বিপণিবিতান ও দোকান সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখা এবং আবশ্যিকভাবে বিলবোর্ডের বাতি এবং মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান একই সময়ের মধ্যে বন্ধ করার বিষয়ে সব কমিশনার ও জেলা প্রশাসকের প্রতি নির্দেশনা জারি করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বিদ্যুৎ বিভাগ মন্ত্রিপরিষদ বিভাগকে অনুরোধ জানিয়েছে। এমন অবস্থায়, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের অনুরোধ জানায় মন্ত্রিপরিষদ বিভাগ।

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝