বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
‘মঙ্গল’ বাদ, নতুন নাম ‘বৈশাখী শোভাযাত্রা’ ঘোষণা: সংস্কৃতিমন্ত্রী
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৫ এপ্রিল, ২০২৬, ৬:১৪ পিএম   (ভিজিট : ১০২)
X

বাংলা নববর্ষের ঐতিহ্যবাহী শোভাযাত্রার নামকরণ নিয়ে দীর্ঘদিনের বিতর্কের অবসান ঘটাতে বড় সিদ্ধান্ত নিয়েছে সরকার। এখন থেকে এই আয়োজন আর ‘মঙ্গল’ বা ‘আনন্দ’ শোভাযাত্রা নামে পরিচিত হবে না; এর নতুন নাম হবে ‘বৈশাখী শোভাযাত্রা’।

রোববার (৫ এপ্রিল) সচিবালয়ে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। বাংলা নববর্ষ ১৪৩৩ এবং পাহাড়ি জনপদসহ বিভিন্ন জাতিগোষ্ঠীর বর্ষবরণ উৎসব উদযাপনের প্রস্তুতি নিয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

মন্ত্রী বলেন, আমরা সমাজে কোনো ধরনের বিভাজন বা সংঘাত চাই না। আমাদের মূল লক্ষ্য বৈচিত্র্যের মাঝে ঐক্য। শোভাযাত্রার নাম নিয়ে যে বিতর্ক চলে আসছিল, আমরা তার স্থায়ী সমাধান করতে চাই।


সংস্কৃতিমন্ত্রী জানান, সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছে যে এখন থেকে এই আয়োজন ‘বৈশাখী শোভাযাত্রা’ নামেই উদযাপিত হবে। এই নাম পরিবর্তনের বিষয়ে আন্তর্জাতিক সংস্থা ইউনেস্কোকেও আনুষ্ঠানিকভাবে অবহিত করা হবে। উল্লেখ্য, ২০১৬ সালে ইউনেস্কো ‘মঙ্গল শোভাযাত্রা’কে বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করেছিল।

আ.দৈ/আরএস






Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝