রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
তৃতীয় দফায় রিমান্ডে সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী
প্রকাশ: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ৮:৪৭ পিএম   (ভিজিট : ১১৮)
X

রাজধানীর পল্টন থানায় দায়ের করা মানবপাচার মামলায় সাবেক সেনা কর্মকর্তা লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য তৃতীয় দফায় তিন দিনের রিমান্ডে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

শনিবার (৪ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম এই আদেশ দেন।

এর আগে, গত ২৪ মার্চ প্রথম দফায় পাঁচ দিনের এবং ২৯ মার্চ দ্বিতীয় দফায় ছয় দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছিল। দ্বিতীয় দফার রিমান্ড শেষে তাকে আবার আদালতে হাজির করে চার দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা, গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক রায়হানুর রহমান।

রাষ্ট্রপক্ষে মহানগর পিপি ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে যুক্তি উপস্থাপন করেন। অন্যদিকে আসামিপক্ষ রিমান্ড বাতিল ও জামিনের আবেদন জানায়। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ২৩ মার্চ রাতে রাজধানীর বারিধারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে পল্টন থানার মানবপাচার আইনের মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

জানা গেছে, তার বিরুদ্ধে ফেনী জেলায় ছয়টি এবং ঢাকায় পাঁচটি মামলা রয়েছে। এসব মামলার মধ্যে কয়েকটির বিচার কার্যক্রম চলমান রয়েছে। দীর্ঘদিন পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়েছিল।

এছাড়া দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং Criminal Investigation Department (সিআইডি)-তেও তার বিরুদ্ধে একাধিক অভিযোগ তদন্তাধীন রয়েছে।

আ.দৈ/শাহরিয়ার



Advertisement
Advertisement
Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝