জাতিসংঘের হরমুজ প্রস্তাবে শনিবারও ভোট হয়নি
আন্তর্জাতিক ডেস্ক

জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এখনও হরমুজ প্রণালে নৌ-চলাচলের নিরাপত্তা নিশ্চিত করার প্রস্তাবের ওপর ভোট দেয়নি। শনিবারও ভোট স্থগিত রাখা হয়েছে, যা আগে শুক্রবারের জন্য নির্ধারিত ছিল।
জাতিসংঘের একজন কর্মকর্তা বিবিসিকে জানিয়েছেন, “পরিকল্পনা অনুযায়ী আজ ভোট অনুষ্ঠিত হচ্ছে না। চূড়ান্ত তারিখ এখনও নির্ধারণ করা হয়নি।”
জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিকও উল্লেখ করেছেন যে ভোটের জন্য এখনও কোনো দাপ্তরিক সময়সূচি প্রকাশ করা হয়নি।
নিরাপত্তা পরিষদের বর্তমান সভাপতি বাহরাইন এই প্রস্তাবটি উত্থাপন করেছেন। প্রস্তাবে বলা হয়েছে, সদস্য দেশগুলোকে হরমুজ প্রণালে নৌ-চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে অন্তত ছয় মাসের জন্য ‘পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সকল আত্মরক্ষামূলক ব্যবস্থা’ গ্রহণের অনুমতি দেওয়া হবে।
আ.দৈ/শাহরিয়ার




















