রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সৌদিতে যুদ্ধের ছবি-ভিডিও শেয়ার করলে আইনত শাস্তি, বাংলাদেশ দূতাবাসের জরুরি সতর্কবার্তা
প্রকাশ: বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ৯:২৩ পিএম   (ভিজিট : ১১৬)
X

সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক করে জানানো হয়েছে, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ সংক্রান্ত ছবি বা ভিডিও ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করলে কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে।

বুধবার (০১ এপ্রিল) রিয়াদে বাংলাদেশ দূতাবাস থেকে প্রবাসীদের উদ্দেশ্যে জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় মধ্যপ্রাচ্যে যুদ্ধ বা মিসাইল/ড্রোন প্রতিরোধ সংক্রান্ত যে কোনো তথ্য, ছবি বা ভিডিও ধারণ, আদান-প্রদান বা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশকে আইনত দণ্ডনীয় হিসেবে ঘোষণা করেছে।

দূতাবাসের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সৌদি আইনের প্রতি শ্রদ্ধা রেখে প্রবাসী বাংলাদেশিরা যেন মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ সংক্রান্ত কোনো স্পর্শকাতর ছবি, ভিডিও বা তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুক, ইউটিউব, এক্স) বা মোবাইলে সংরক্ষণ ও শেয়ার করা থেকে সম্পূর্ণ বিরত থাকেন।

দূতাবাসের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে, আইনানুগ জটিলতা এবং শাস্তির ঝুঁকি এড়াতে প্রবাসীরা সতর্ক ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করুন।

আ.দৈ/এমএস


Advertisement
Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝