স্পিকারের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

ঢাকায় নিযুক্ত পাকিস্তান হাইকমিশনার ইমরান হায়দার বুধবার জাতীয় সংসদ ভবনে বাংলাদেশের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সঙ্গে সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে হাইকমিশনার স্পিকারের সহধর্মিণী দিলারা হাফিজের মৃত্যুতে গভীর সমবেদনা জানান।পাশাপাশি উভয় পক্ষ চলমান বৈশ্বিক পরিস্থিতি এবং দুই দেশের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মতবিনিময় করেন।
এই সময় জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, পাকিস্তানের ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ ওয়াসিফ এবং সংসদ সচিবালয়ের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আ.দৈ/এমএস
আ.দৈ/এমএস




















