রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ভিসা বাতিলের কারণে আজহারী অস্ট্রেলিয়া সফর শেষ করছেন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ৭:২৫ পিএম   (ভিজিট : ৫৭)
X

অস্ট্রেলিয়ায় একাধিক ইসলামিক সম্মেলন করতে যাওয়া মিজানুর রহমান আজহারীর ভিসা বাতিল করা হয়েছে। এতে তাকে সফরের মাঝপথেই ফেরত চলে আসতে হচ্ছে। আজ বুধবার (১ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম ডেইলি মেইল।

সংবাদমাধ্যটি বলেছে, ইহুদিদের ওপর হত্যাযজ্ঞ চালানো জার্মানির সাবেক প্রেসিডেন্ট ও নাৎসি বাহিনীর প্রধান অ্যাডলফ হিটলারের প্রশংসা করেছেন মিজানুর রহমান আজহারী। তিনি বলেছিলেন, হিটলার ছিলেন ইহুদিদের জন্য ‘ঐশ্বরিক শাস্তি’। ডেইলি মেইলই প্রথমে তার এ বক্তব্যের বিষয়টি প্রকাশ করে। তারা জানায় আজহারী অস্ট্রেলিয়ার ব্রিসবেন, মেলবোর্ন এবং সিডনিতে ইসলামিক সম্মেলন করতে এসেছিলেন।

সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, জানা গেছে, গতকাল মঙ্গলবার আজহারীর ভিসা বাতিল করা হয় এবং তিনি এখন ফিরে যাওয়ার জন্য অপেক্ষা করছেন। অস্ট্রেলিয়ার লিবারেল সিনেটর জোনাথান দুনলাম আজ বুধবার জানিয়েছেন, তাকে এবং অন্যান্য সংসদ সদস্যদের আজহারীর অস্ট্রেলিয়া সফরের ব্যাপারে সতর্ক করেছিল কমিউনিটি গ্রুপ।

তিনি বলেছেন, “আমার জানামতে আজহারীর সফরের ব্যাপারে মন্ত্রীসহ একাধিক সংসদ সদস্যের সঙ্গে ‘অস্ট্রেলিয়াস্থ বাংলাদেশ জাতিগত ও ধর্মীয় সংখ্যালঘু ফেডারেশন’ যোগাযোগ করেছে।” সংবাদমাধ্যমটি আরও বলেছে, ২০২৩ যুক্তরাষ্ট্রে গিয়ে আজহারী ইহুদিদের বিরুদ্ধে কথা বলেন, হলোকাস্টের প্রশংসা করেন এবং তার শ্রোতাদের ইহুদিদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে বলেন।


তিনি তার বক্তব্যে বলেন, ইহুদিদের জন্য ‘ঐশ্বরিক শাস্তি’ ছিলেন হিটলার। এছাড়া ইহুদিদের বিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাসী এবং তাদের বিষাক্ত কলঙ্ক হিসেবে অভিহিত করেন তিনি। এর পাশাপাশি ইহুদিরা বিশ্বে এইডস ছড়িয়েছে এবং বিশ্বের অনেক অশান্তির জন্য তারা দায়ী বলে বক্তব্য দেন তিনি।

আজহারীর ৩ এপ্রিল মেলবোর্নে, ৪ এপ্রিল সিডনিতে এবং ৬ এপ্রিল ক্যানবেরায় সম্মেলন করার কথা ছিল। কিন্তু সম্মেলনগুলো করার আগেই অস্ট্রেলিয়া ছাড়তে হচ্ছে তাকে।

সূত্র: ডেইলি মেইল
আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝