ডিজিএফআইয়ের অস্বাভাবিক ক্ষমতাবান সাবেক ডিজি খালেদ ফের ৬দিনের রিমান্ডে
নিজস্ব প্রতিবেদক :

ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের দোসর ও অবৈধ সুবিধাভোগী ডিজিএফআইয়ের অস্বাভাবিক ক্ষমতাবান সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদের বিরুদ্ধে আরও ৬দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট আদালত। আজ মঙ্গলবার (৩১ মার্চ) রাজধানীর মিরপুর মডেল থানায় দায়ের করা হত্যা মামলায় শুনানি শেষে মহানগর ম্যাজিস্ট্রেট জুয়েল রানা এ আদেশ দেন।
মামলার তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ৬ জুলাই রাজধানীর মিরপুর থানায় ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদের বিরুদ্ধে একটি মামলাটি দায়ের করা হয়। এর আগে এই মামলায় তাকে পাঁচদিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। কিন্তু মামলার তদন্ত কর্মকর্তা আরো তথ্য উপাত্ত্ব উদ্ধারের জন্য তাকে পুনরায় জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চেয়ে আবেদন করা হলে আদালত ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার তদন্ত কর্মকর্তা ডিএমপির গোয়েন্দা মিরপুর বিভাগের সাব-ইন্সপেক্টর কফিল উদ্দিন আদালতে জানান, রিমান্ড চলাকালে আসামির কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তবে এসব তথ্য যাচাই-বাছাই করা এবং মামলার প্রকৃত ঘটনা উদঘাটনে আরও সময় প্রয়োজন।
তদন্ত কর্মকর্তা আরও উল্লেখ করেন, জিজ্ঞাসাবাদের সময় আসামি সম্পূর্ণ তথ্য না দিয়ে আংশিক তথ্য দিচ্ছেন বলে ধারণা করা হচ্ছে। এছাড়া মামলার সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিকে শনাক্ত ও গ্রেফতারের স্বার্থেও পুনরায় রিমান্ড জরুরি হয়ে পড়েছে। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত মামলার নথি ও তদন্তের অগ্রগতি বিবেচনায় নিয়ে আসামির ৬ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন।
আ. দৈ./কাশেম




















