রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা নীলফামারী ও পাবনাসহ ১৪ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬, ৩:২২ পিএম   (ভিজিট : ৬৬)
X

বর্তমান সরকার  সেবার মান বৃদ্ধি এবং কার্যক্রমে জবাবদিহিতা নিশ্চিত করার জন্য আরও ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দিয়েছে। ওই ১৪ জেলার মধ্যে রয়েছে; ঢাকা, নীলফামারী, লালমনিরহাট, পাবনা, নড়াইল, বরগুনা, জামালপুর, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, হবিগঞ্জ, চাঁদপুর ও ফেনীর জেলা পরিষদ।

 আজ মঙ্গলবার (৩১ মার্চ) স্থানীয় সরকার বিভাগ থেকে  নতুন প্রশাসক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘জেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ এবং ‘জেলা পরিষদ আইন, ২০০০’ অনুযায়ী তাদের এই নিয়োগ দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তারা জেলা পরিষদের পূর্ণকালীন প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন।

নিয়োগপ্রাপ্ত প্রশাসকরা জেলা পরিষদের চেয়ারম্যানের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন এবং বিধি মোতাবেক ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

এর আগে গত ১৫ মার্চ ৪২ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দেয় সরকার। নিয়োগপ্রাপ্ত প্রশাসকরা বেশিরভাগই বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে।

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝