রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ইসরাইলের বৃহৎ বিদ্যুৎকেন্দ্রে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের
ডেস্ক নিউজ
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬, ৬:০৭ এএম   (ভিজিট : ৩২)
X

এবার ইরানের পক্ষ থেকে সন্ত্রাসী ইহুদি রাষ্ট্র ইসরাইলের একটি বিদ্যুৎকেন্দ্রে ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া গেছে।  এর পর সেখান থেকে কুণ্ডলী পাকিয়ে ধোঁয়া ওঠার একটি ভিডিও যাচাই করে নিশ্চিত হয়েছে বিবিসি।  ভূমধ্যসাগর উপকূলে হাদেরায় অবস্থিত এই বিদ্যুৎকেন্দ্রটি ইসরাইলের অন্যতম বৃহৎ বিদ্যুৎ স্থাপনা। ২০২২ সালে এটি কয়লা থেকে গ্যাসচালিত কেন্দ্রে রূপান্তর করা হয়েছিল।

ভিডিও ফুটেজে দেখা যায়, বিদ্যুৎকেন্দ্রের একটি কুলিং টাওয়ারের পাশ থেকে ধূসর ধোঁয়া ওপরের দিকে উঠছে।  বিবিসি বলেছে, আমরা স্যাটেলাইট ইমেজের মাধ্যমে স্থানটি শনাক্ত করতে পেরেছি এবং রিভার্স-ইমেজ সার্চের মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে যে, ভিডিওটি আজই প্রথম আপলোড করা হয়েছে।

এদিকে ইসরাইল ইলেকট্রিক করপোরেশনের বরাত দিয়ে ‘দ্য টাইমস অব ইসরাইল’ জানিয়েছে, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার পর বিদ্যুৎকেন্দ্রের অবকাঠামোতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝