রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
বিমান হামলা বন্ধের পর যুদ্ধবিরতির আলোচনা: ইরান
ডেস্ক রিপোর্ট:
প্রকাশ: মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬, ৯:০৬ পিএম   (ভিজিট : ১০০)
X

ইরান সাফ জানিয়ে দিয়েছে ইসলাইল ও মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষের থেকে বিমান হামলা অব্যাহত থাকা অবস্থায় কোনো ধরনের যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় বসা হবে না। সম্প্রতি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আলোচনার প্রস্তাবের কথা বলা হলেও ইরান সেই খবর অস্বীকার করেছে।

বর্তমান পরিস্থিতিকে অত্যন্ত জটিল হিসেবে দেখা হচ্ছে। দীর্ঘদিনের গভীর অবিশ্বাসের কারণে ওয়াশিংটনের সাথে সরাসরি আলোচনায় বসা তেহরানের জন্য মোটেও সহজ হবে না। গত এক বছরে ইরান অন্তত দুইবার আলোচনায় অংশ নিয়েছিল, কিন্তু উভয়বারই আলোচনার মাঝপথে তাদের ওপর বিমান হামলা চালানো হয়। এই তিক্ত অভিজ্ঞতার ফলে যেকোনো ধরনের কূটনৈতিক সম্পৃক্ততার বিষয়টি এখন আরও কঠিন হয়ে দাঁড়িয়েছে।

কূটনৈতিক আলোচনার জন্য তেহরান একটি স্পষ্ট পূর্বশর্ত দিয়েছে। তাদের ভাষ্যমতে, যতক্ষণ পর্যন্ত বিমান হামলা চলবে, ততক্ষণ যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করার কোনো যৌক্তিকতা নেই।

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝