সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
আদালত অঙ্গনে মাসুদ উদ্দিনের ওপর ময়লা নিক্ষেপ
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬, ৮:৪৬ পিএম   (ভিজিট : ৪৭)
X

সাবেক এমপি ও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীরকে লক্ষ্য করে ড্রেনের ময়লা পানি ছুড়ে মারেন সংক্ষুব্ধ অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা।রাজধানীর পল্টন মডেল থানায় তার বিরুদ্ধে সিন্ডিকেট করে ২৪ হাজার কোটি টাকা আত্মসাৎ ও মানবপাচারের অভিযোগে একটি রয়েছে। 

আজ মঙ্গলবার (২৪ মার্চ) ওই মামলায় মাসুদ উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে ১০ দিনের রিমান্ডের আবেদনের শুনানির তাকে  ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয়। আদালত এলাকায় হাজতখানায় নেওয়ার সময় বিক্ষোভের মুখে পড়েন তিনি। 

আজ মঙ্গলবার বিকেলে কড়া নিরাপত্তার মধ্যে তাকে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। এরপর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তার বিরুদ্ধে ৫ দিনের রিমান্ড আবেদন করে। শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদ সেই আবেদন মঞ্জুর করেন।

রিমান্ড মঞ্জুরের পর আদালত প্রাঙ্গণ থেকে তাকে হাজতখানায় নিয়ে যাওয়ার সময় ময়লা পানি নিক্ষেপের ঘটনা ঘটে। শুনানির সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী আদালতকে জানান, অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে। তদন্তের স্বার্থে তাকে জিজ্ঞাসাবাদ করা জরুরি।

ডিবি সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে প্রতারণা, চাঁদাবাজি ও হত্যাসহ একাধিক মামলা রয়েছে। ফেনীতেও একটি মামলায় তার বিরুদ্ধে আগে থেকেই গ্রেপ্তারি পরোয়ানা ছিল। এর আগে সোমবার গভীর রাতে রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে ডিবি পুলিশ।

আ. দৈ./কাশে


Advertisement
Advertisement
Loading...
Loading...
অপরাধ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝