রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
জাবি শিক্ষার্থী খাদিজা হত্যা মামলায় স্বামী ফাহিম দু’দিনের রিমান্ডে
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬, ৬:২৩ পিএম   (ভিজিট : ৮৩)
X

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শারমিন জাহান খাদিজা হত্যা মামলায় তার স্বামী ফাহিম আল হাসানকে জিজ্ঞাসাবাদের জন্য দু’দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।

আজ মঙ্গলবার (২৪ মার্চ) ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রহমান তদন্ত কর্মকর্তার পাঁচদিনের রিমান্ডের আবেদন শুনানি শেষে ২ দিনের রিমান্ড মঞ্জুর করে এ আদেশ দেন। আদালতে আশুলিয়া থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপ-পরিদর্শক বিশ্বজিৎ দেবনাথ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক শহীদুজ্জামান গত ১৬ মার্চ পাঁচদিনের রিমান্ডের আবেদন করেন। আদালত তখন আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ও পুনরায় রিমান্ড শুনানির জন্য ২৪ মার্চ ধার্য করেন।
মামলার অভিযোগ অনুযায়ী, শারমিন জাহান খাদিজা জাবির লোক প্রশাসন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার স্বামী ফাহিম আল হাসান ঢাকার একটি কলেজের অর্থনীতি বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র। গত বছরের জুনে তারা পরিবারের অগোচরে বিয়ে করেন। এরপর তারা ইসলাম নগরের একটি ভাড়া বাসায় বসবাস শুরু করেন। বিয়ের পর থেকে পারিবারিক নানা বিষয় নিয়ে তাদের মধ্যে কলহ চলছিল।

জানানো হয়, গত ১৫ মার্চ বেলা ১১টা থেকে বিকেল ৪টার মধ্যে ফাহিম অজ্ঞাতপরিচয় সহযোগীদের সঙ্গে পরিকল্পিতভাবে শারমিনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেন। আহত অবস্থায় শারমিনকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। হত্যাকাণ্ডের পর আত্মগোপনে থাকা ফাহিমকে রাতেই ইসলামনগর এলাকা থেকে গ্রেফতার করা হয়।

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝