সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ফুটবলে ভিয়েতনাম ও সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের দল ঘোষণা
ডেস্ক নিউজ
প্রকাশ: শুক্রবার, ২০ মার্চ, ২০২৬, ২:৪৫ পিএম  আপডেট: ২৩.০৩.২০২৬ ১২:৫৬ পিএম  (ভিজিট : ৫০)
X

চলতি মাসে ভিয়েতনাম ও সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ খেলবে বাংলাদেশ ফুটবল দল। সেই দুই ম্যাচের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করেছে বাফুফে। বাংলাদেশের স্কোয়াডে আছেন হামজা চৌধুরী ও শমিত সোম।

বাংলাদেশ দল আজ রাতে ভিয়েতনামের উদ্দেশে রওনা হবে। তার আগেই দল প্রকাশ করেছে বাফুফে। আবাহনীর গোলরক্ষক ইসহাক আকন্দ বাদ পড়বেন অনুমেয়ই ছিল। তবে নিয়মিত খেলা সোহেল রানা জুনিয়রের বাদ পড়াটা আকস্মিক।    আগামী রোববার (২২ মার্চ) দলের সঙ্গে যোগ দেবেন হামজা চৌধুরী। ফলে এখন পুরো দলকে পাচ্ছেন না কোচ কাবরেরা।

এদিকে দীর্ঘদিন পর জাতীয় দলে ডাক পেয়েছেন বিশ্বনাথ ঘোষ। ২০২৪ সালের সেপ্টেম্বরে শেষবার জাতীয় দলের হয়ে খেলেছিলেন তিনি। এছাড়াও বাংলাদেশ দলে ডাক পেয়েছেন ‎ফাহমিদুল, আরমান ও মিরাজুল। বাংলাদেশের সবশেষ খেলায় তারা ছিলেন না।  

আগামী ২৬ মার্চ ভিয়েতনামের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। তার পাঁচ দিন পর (৩১ মার্চ) এশিয়ান কাপ কোয়ালিফাই ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হবে লাল সবুজরা।

বাংলাদেশ স্কোয়াড 
গোলরক্ষক: মিতুল, সুজন হোসেন, মেহেদী হাসান
ডিফেন্ডার: তারিক কাজী, রহমত মিয়াঁ, শাকিল তপু, আব্দুল্লাহ ওমর, জায়ান আহমেদ, বিশ্বনাথ ঘোষ, সাদ উদ্দিন
মিডফিল্ডার: সায়িদ শাহ, শেখ মোরসালিন, জামাল ভূঁইয়া, সোহেল রানা, হৃদয়, শমিত সোম, হামজা চৌধুরী
স্ট্রাইকার: আরমান ফয়সাল, সুমন রেজা, ইমন শাহরিয়ার, ফয়সাল আহমেদ, ফাহমেদুল ইসলাম, মিরাজুল ইসলাম। 

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
খেলাধুলা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝