রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ইরান-এর হামলায় মার্কিন এফ-৩৫ ক্ষতিগ্রস্ত,ভিডিও প্রকাশ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২০ মার্চ, ২০২৬, ২:১২ পিএম   (ভিজিট : ৬৩)
X

ইরানের আকাশসীমায় সামরিক অভিযান চালানোর সময় যুক্তরাষ্ট্রের একটি অত্যাধুনিক স্টেলথ যুদ্ধবিমান এফ-৩৫ লাইটনিং–২ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি উঠেছে।

 পরে সেটি মধ্যপ্রাচ্যের একটি মার্কিন ঘাঁটিতে জরুরি অবতরণ করে। বিশ্বের অন্যতম আধুনিক এই যুদ্ধবিমানকে ঘিরে এমন ঘটনা বিরল বলেই মনে করা হচ্ছে।

মার্কিন সামরিক কর্তৃপক্ষের বরাতে জানা গেছে, মার্কিন কেন্দ্রীয় কমান্ডের এক মুখপাত্র জানিয়েছেন, বিমানটি ইরানের ওপর একটি যুদ্ধ মিশনে ছিল।

তিনি বলেন, ঘটনাটি তদন্তাধীন রয়েছে। মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিন্স জানান, বিমানটি নিরাপদে অবতরণ করেছে এবং পাইলটের শারীরিক অবস্থা স্থিতিশীল। তবে কী কারণে ক্ষতি হয়েছে বা এটি সরাসরি শত্রুপক্ষের হামলার ফল কিনা— সে বিষয়ে নিশ্চিত কিছু জানানো হয়নি।

অন্যদিকে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা মধ্য ইরানের আকাশে ওই যুদ্ধবিমানটিতে আঘাত হেনেছে।

ইরানি কর্মকর্তাদের ভাষ্য, বিমানটি গুরুতর ক্ষতির শিকার হয়েছে এবং সেটি বিধ্বস্ত হয়ে থাকতে পারে। তবে বিষয়টি এখনও তদন্তাধীন বলেও তারা জানিয়েছে।

এ ঘটনার একটি ভিডিও ফুটেজও প্রকাশ করেছে আইআরজিসি। থার্মাল ওই ভিডিওতে একটি ক্ষেপণাস্ত্রকে আকাশে উড়ন্ত লক্ষ্যবস্তুর দিকে ধেয়ে যেতে দেখা গেছে বলে দাবি করা হয়। তবে ফুটেজটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। ফলে ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র এখনও স্পষ্ট নয়।

উল্লেখ্য, প্রায় ৯০০ কোটির বেশি টাকার এই স্টেলথ যুদ্ধবিমানটি বর্তমানে বিশ্বের সবচেয়ে উন্নত বহুমুখী ফাইটার জেটগুলোর একটি হিসেবে বিবেচিত।

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এ ঘটনা নতুন করে উদ্বেগ তৈরি করেছে বলে বিশ্লেষকদের ধারণা। সূত্র: রিপাবলিক

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝