রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
কুয়েত থেকে বাংলাদেশিরা সৌদি হয়ে দেশে আসতে পারবেন
ডেস্ক নিউজ
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬, ৯:৫৪ এএম   (ভিজিট : ১২৭)
X

ইরান ও ইসরাইল যুদ্ধের কারণে পুরো মধ্যপ্রাচ্যে অস্থিরতা দেখা দিয়েছে।  বর্তমানে পসাগরীয় অঞ্চলে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে কুয়েত তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করায় দেশটিতে আটকা পড়া বাংলাদেশিদের জন্য বিকল্প পথ উন্মুক্ত হয়েছে।

কুয়েতে বসবাসরত যেসব বাংলাদেশি জরুরি প্রয়োজনে দেশে ফিরতে ইচ্ছুক, তারা এখন স্থলপথে সৌদি আরব প্রবেশ করে সেখান থেকে বিমানে বাংলাদেশে আসতে পারবেন।

গতকাল বুধবার (১৮ মার্চ) কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাস এক জরুরি বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে। দূতাবাস জানিয়েছে, কুয়েত প্রবাসী বাংলাদেশিরা সৌদি আরব হয়ে ফিরতে চাইলে তাঁদের অবশ্যই সৌদি আরবের ভিজিট বা ট্রানজিট ভিসা থাকতে হবে। এক্ষেত্রে ট্রানজিট ভিসায় সৌদি আরবে প্রবেশের পর সর্বোচ্চ ৪ (চার) দিনের মধ্যে দেশটি ত্যাগ করা বাধ্যতামূলক করা হয়েছে।

ভিসা প্রাপ্তির প্রক্রিয়া সহজ করতে ট্রানজিট ভিসার জন্য অনলাইনের মাধ্যমে ‘ksavisa.sa’ ওয়েবসাইটে আবেদন করা যাবে। তবে সৌদি আরবে প্রবেশের আগেই আবেদনকারীকে সেখান থেকে বাংলাদেশের ফ্লাইটের টিকিট নিশ্চিত করতে হবে। যেসব প্রবাসীর বাংলাদেশে যাওয়া অত্যন্ত জরুরি, শুধুমাত্র তাঁদের জন্যই কুয়েতের বাংলাদেশ দূতাবাস এই বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে।

প্রক্রিয়াটি সম্পন্ন করতে আগ্রহী প্রবাসীদের প্রয়োজনীয় কাগজপত্রসহ কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে আবেদনপত্র জমা দিতে হবে। আবেদন জমা হওয়ার পর দূতাবাসের পক্ষ থেকে সৌদি আরবে প্রবেশের আনুষ্ঠানিক অনুমোদন নিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিকে অবহিত করা হবে। এরপর আবেদনকারীকে নিজস্ব ব্যবস্থাপনায় কুয়েত ও সৌদি আরব সীমান্তে গিয়ে ইমিগ্রেশন কার্যক্রম শেষ করতে হবে।

জরুরি প্রয়োজনে আবেদনকারীরা আগামী ২১ মার্চ থেকে যেকোনো কর্মদিবসে সকাল ৮টা হতে বিকেল ৪টা পর্যন্ত দূতাবাসে যোগাযোগ করতে পারবেন। এছাড়া ছুটির দিনগুলোতে সকাল ১১টা হতে দুপুর ১টা পর্যন্ত দূতাবাসের নিচতলায় ১৩ নম্বর রুমে আবেদনপত্র জমা দেওয়া যাবে। বর্তমান অস্থিতিশীল পরিস্থিতিতে প্রবাসীদের যাতায়াত নিশ্চিত করতেই এই বিশেষ করিডোর ব্যবস্থা নেওয়া হয়েছে।

আ. দৈ./ কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝